বুধবার, নভেম্বর ১১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home লিড নিউজ

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৩০, ২০২৫
in লিড নিউজ, সারাদেশ
A A
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সরকার প্রধান। শুক্রবার (৩০ মে) টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলোর মধ্যে ‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের স্থিতিশীলতা জোরদারকরণে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর-ঈশ্বরদী অংশে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব-১)’ (৬৪১ মিলিয়ন ডলার) উল্লেখযোগ্য। চুক্তির আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং ঋণ হিসেবে মোট ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য ৪১৮ মিলিয়ন ডলার উন্নয়ন নীতি ঋণের পাশাপাশি বৃত্তির জন্য আরও ৪.২ মিলিয়ন ডলারর দেবে দেশটি।

আরও পড়ুন

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে খোলামেলা ও গভীর আলোচনা করেন। জাপানি প্রধানমন্ত্রী ইশিবা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা, সংস্কারমূলক পদক্ষেপ এবং শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। দক্ষ মানব সম্পদসহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হন দুই নেতা। এসময় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ব্যক্তিদের অস্থায়ী আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূস বাস্তুচ্যুত এসব মানুষের প্রতি জাপানের মানবিক সহায়তা, বিশেষ করে ভাসানচরে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। জাপান এই বিষয়ে তাদের অব্যাহত প্রচেষ্টার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রধানমন্ত্রী ইশিবাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মূলত বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, গত ২৮ মে চারদিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরজাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা...

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির...

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের বর্ণী গ্রামে অর্ধশত বছরেরও বেশি পুরোনো জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে উপজেলার...

শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। গ্রেফতারকৃত শিক্ষক তপন সরকার ওই বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতেন। সোমবার (৯ নভেম্বর)...

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে পুরনো ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ...

Next Post
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো সোকা বিশ্ববিদ্যালয়

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো সোকা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সংবাদ

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

নভেম্বর ১০, ২০২৬
শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

নভেম্বর ৯, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?