টাঙ্গাইলের ঘাটাইলে সমবায় খাতের এক অনন্য ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করে গ্রামীণ জনপদের মানুষের জীবনমান পরিবর্তনের এক অভাবনীয় ইতিহাস সৃষ্টি করেছে যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর নির্বাহী পরিচালক জনাব এনায়েত করিম। যিনি আজ নানান ত্যাগতিতিক্ষা ও দূরদর্শী নেতৃত্বের বদৌলতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে গৌরব অর্জন করেছেন এবং যার রয়েছে দীর্ঘদিনের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগের এক অনন্য ও অনুকরণীয় অধ্যায়।
২০১২ সালে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন সামাজিক গ্রহণযোগ্যতা ও নারীর ক্ষমতায়ন এই মহান লক্ষ্য ও সুদূরপ্রসারী স্বপ্নকে বুকে ধারণ করে সম্পূর্ণ শূন্য থেকে মাত্র দুইজন কর্মী নিয়ে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়ন এলাকায় অত্যন্ত সংগ্রামমুখর পরিবেশে যাত্রা শুরু করেছিল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। যা আজ তিলে তিলে ত্যাগের বহ্নিশিখা পার হয়ে এক বিশাল জনহিতকর প্রতিষ্ঠানে রূপ নিয়েছে এবং ঘাটাইলের মাটি ও মানুষের আস্থার প্রতীক হিসেবে নিজেদের শক্ত অবস্থান পাকাপোক্ত করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড গ্রামীণ অবহেলিত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে চলেছে। তাদের বহুমুখী আর্থিক সেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান পাল্টে গেছে সম্পূর্ণভাবে যা সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে।
এই প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি এবং এর প্রতিটি সাফল্যের নেপথ্য কারিগর হলেন এর সুযোগ্য ও দূরদর্শী নির্বাহী পরিচালক এনায়েত করিম যিনি ১৯৭৪ সালে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা গ্রামের এক সম্মানীত পরিবারে মরহুম ইমান আলী মাস্টারের সুযোগ্য ঔরসে জন্মগ্রহণ করেন এবং নিজের সততা, নিষ্ঠা ও আদর্শের বলে প্রতিষ্ঠানটিকে আজকের এই সুউচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এনায়েত করিমের বর্ণাঢ্য কর্মজীবন ও ব্যক্তিগত ত্যাগতিক্ষার ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে, তিনি কেবল একজন সাধারণ সংগঠকই নন বরং তিনি গ্রামীণ অর্থনীতির একজন প্রকৃত কারিগর যিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সমবায় আন্দোলনকে নিজের জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন এবং তিল তিল করে গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠানটিকে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। সন্তানদের সুশিক্ষত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তিনি অনন্য নজির স্থাপন করেছেন। তার বড় ছেলে সুদূর অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং ছোট ছেলে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অত্যন্ত সুনামের সাথে পড়াশোনা করছে যা তার পারিবারিক শৃঙ্খলা ও সংগ্রামেরই এক বাস্তব প্রতিফলন।
এনায়েত করিম মমরেজ গলগন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দুই বার অত্যন্ত নিষ্ঠার সাথে এবং মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে একবার দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানগুলোর মর্যাদা বাড়িয়ে তোলেন। তাছাড়া তিনি মধ্যকর্ণা গোরস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ এর সাধারণ সম্পাদক হিসেবে ২০১৮ সাল থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। এনায়েত করিম ২০১৭ সাল থেকে মমরেজ গলগন্ডা সদর জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবেও সবার সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে দায়িত্বে রয়েছেন।
সমবায় আন্দোলনের প্রতি গভীর অনুরাগ এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার টানেই এনায়েত করিম নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বহু সুখ ও প্রাপ্তি ত্যাগ করে প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য দিনরাত পরিশ্রম করে গেছেন। তার সেই অক্লান্ত ত্যাগ ও তিতিক্ষার ফলেই আজ যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ঘাটাইল উপজেলার সীমানা ছাড়িয়ে সমগ্র টাঙ্গাইল জেলায় একটি অনুকরণীয় সমবায় মডেলে পরিণত হয়েছে। জামুরিয়া ইউনিয়নের গণ্ডি পেরিয়ে এই প্রতিষ্ঠানটি আজ ঘাটাইল উপজেলার বিভিন্ন প্রান্তে তাদের সুদূরপ্রসারী আর্থিক ও সামাজিক সেবা পৌঁছে দিচ্ছে। যার ফলে হাজার হাজার মানুষ আজ স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে এবং নিজেদের ভাগ্য পরিবর্তনের এক নতুন দিগন্ত খুঁজে পেয়েছে। যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড কেবল সাধারণ ঋণ বিতরণের গণ্ডির মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি বরং তারা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বেকারত্ব দূর করতে বিভিন্ন উৎপাদনশীল ও প্রায়োগিক খাতে সুনির্দিষ্ট ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে যা এলাকার সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে এক সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে দেশের সীমানা পেরিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা প্রবাসীদের জন্য প্রবাসী খাতে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি অসংখ্য যুবকের বিদেশ যাওয়ার পথ সুগম করেছে এবং তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। যা দেশের সামগ্রিক বৈদেশিক রেমিটেন্স প্রবাহেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে গরুর খামার প্রতিষ্ঠার জন্য গরু মোটাতাজাকরণ প্রকল্প চালু করা হয়েছে যার মাধ্যমে অসংখ্য বেকার যুবক ও উদ্যোক্তা আজ সফল খামারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং আত্মকর্মসংস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কৃষি খাতের উন্নয়নেও যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড কৃষকদের মাঝে সময়মতো সহজ শর্তে ঋণ ও পরামর্শ প্রদান করে আসছে। যার ফলে ঘাটাইল উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য এবং আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পেয়ে আজ অধিকতর লাভবান হচ্ছেন এবং খাদ্য উৎপাদনে দেশীয় অর্থনীতিকে আরও বেশি বেগবান করছেন। বর্তমান যুগে যাতায়াত ও পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম তা অনুধাবন করে প্রতিষ্ঠানটি রিকশা, ভ্যান ও অটোরিক্সা ক্রয়ের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের আয়ের স্থায়ী উৎস তৈরি করে দিয়েছে যার ফলশ্রুতিতে প্রতিদিনের আয়ের মাধ্যমে বহু পরিবার আজ সচ্ছলতার মুখ দেখছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজির সংকট দূর করতে ক্ষুদ্র ব্যবসায়ী খাতে বিশেষ ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে যার ফলে গ্রামীণ বাজারের ছোট ছোট দোকানদার ও ব্যবসায়ীরা তাদের ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পেরেছেন এবং স্থানীয় অর্থনীতিতে এক গতিশীলতার সৃষ্টি হয়েছে। শুধু পুরুষদের কর্মসংস্থান নয় বরং নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এক বিপ্লব ঘটিয়েছে যার প্রমাণ মেলে এই প্রতিষ্ঠানটির হাত ধরে প্রায় চারশো নারী আজ অর্থনৈতিকভাবে সফল ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার মধ্য দিয়ে। নারীদের গৃহস্থালী কাজের পাশাপাশি হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ এবং লেয়ার খামার তৈরির মতো লাভজনক প্রকল্পগুলোতে যুক্ত করে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা হয়েছে যার ফলে পরিবারে নারীর সম্মান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
মৎস্য চাষ ও পুকুরে মাছ চাষের ওপর বিশেষ প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এই অঞ্চলে বহু মৎস্য খামার গড়ে উঠেছে যা আমিষের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় যুবসমাজকে উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করেছে এবং অর্থনৈতিকভাবে লাভবান করেছে। এছাড়া প্রতিষ্ঠানের সুদূরপ্রসারী সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার এক মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলে প্রায় একশোজন শিশু আজ ঝরে পড়ার হাত থেকে রক্ষা পেয়ে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ জীবন গড়ার পথ সুগম হচ্ছে। শিক্ষার এই আলো বিস্তার কেবল শিশুদের ব্যক্তিগত জীবনকেই পরিবর্তন করছে না বরং পুরো সমাজ ব্যবস্থার অবক্ষয় রোধ করে একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে অসামান্য অবদান রেখে চলেছে। যা এনায়েত করিমের সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও সমাজসেবামূলক মানসিকতারই এক প্রোজ্জ্বল বহিঃপ্রকাশ।
এই সমস্ত বহুমুখী ও যুগান্তকারী কর্মকাণ্ডের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাথে যুক্ত প্রায় তিনশ সদস্য আজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনৈতিকভাবে পূর্ণ সাফল্য অর্জন করেছেন এবং তাদের ভাগ্যের চাকা স্থায়ীভাবে ঘুরে গেছে। সমবায়ের প্রকৃত অর্থ ও মর্মার্থকে বাস্তবে রূপ দিয়ে এই প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে যে পারস্পরিক সহযোগিতা, সততা এবং সঠিক নেতৃত্ব পেলে যেকোনো প্রান্তিক জনগোষ্ঠী নিজেদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে। আর এই দীর্ঘ পথচলায় নির্বাহী পরিচালক এনায়েত করিমের সততা, বিচক্ষণতা, প্রশাসনিক দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমই বারবার প্রতিষ্ঠানকে যেকোনো সংকট উত্তরণে পথ দেখিয়েছে এবং তাকে এক অনন্য উচ্চতায় আসীন করেছে। গত রবিবার ৮ নভেম্বর ২০২৬ তারিখে টাঙ্গাইলের ঘাটাইলে উদযাপিত ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় এই দীর্ঘ চৌদ্দ বছরের সংগ্রাম, সাধনা ও সাফল্যের এক পরম স্বীকৃতি মিলেছে যা ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিশিষ্ট সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ যার উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অন্যমাত্রায় উন্নীত করে। উক্ত অনুষ্ঠানে অত্যন্ত সুচারুভাবে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান যারা সমবায় আন্দোলনের নানাদিক ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
সেই বর্ণাঢ্য ও ঐতিহাসিক সমবায় দিবসের অনুষ্ঠানেই যমুনা সঞ্চয় ও ঋণদান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাহী পরিচালক জনাব এনায়েত করিমকে তার অসামান্য জনহিতকর কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঘাটাইল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং গৌরবোজ্জ্বল পুরস্কার প্রদান করা হয়। অত্যন্ত আনন্দঘন ও আবেগপ্রবণ পরিবেশে সেই সম্মানজনক পুরস্কারটি অত্যন্ত বিনীতভাবে গ্রহণ করেন এনায়েত করিম যার চোখ-মুখে ছিল বিগত চৌদ্দ বছরের ত্যাগ, সংগ্রাম ও সফলতার এক তৃপ্তির ঝিলিক। এই শ্রেষ্ঠত্বের পুরস্কার কেবল এনায়েত করিম বা যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের একক কোনো অর্জন নয় বরং এটি ঘাটাইল উপজেলার হাজার হাজার সমবায়ী, সুবিধাভোগী নারী, স্বাবলম্বী মানুষ এবং বিশেষ করে এনায়েত করিমের মতো নিবেদিতপ্রাণ যার ত্যাগতিক্ষার এক পরম স্বীকৃতি যা সমবায় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
পরিশেষে বলা যায় যে, যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড আজ ঘাটাইল উপজেলার গণ্ডি পেরিয়ে সমগ্র দেশের সমবায় আন্দোলনের এক আলোকবর্তিকা হয়ে উঠেছে এবং নির্বাহী পরিচালক এনায়েত করিমের ত্যাগ ও সাহসিকতা আগামী প্রজন্মের জন্য এক চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে যারা সমবায়ের শক্তির মাধ্যমে একটি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠনে আজীবন উৎসর্গীকৃত থাকবেন।











