বুধবার, নভেম্বর ১১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home অপরাধ

গুলি করে ৭৮ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের একজন গ্রেফতার

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৫
in অপরাধ, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, মির্জাপুর, লিড নিউজ
A A
গুলি করে ৭৮ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের একজন গ্রেফতার

গুলি করে ৭৮ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের একজন গ্রেফতার

গুলি করে ৭৮ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের অস্ত্রধারী সক্রিয় সদস্য অস্ত্র (বিদেশি সচল পিস্তল) ও ম্যাগজিন ভর্তি গুলিসহ গ্রেফতার এবং মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার।

উদ্ধার কৃত বিদেশি সচল পিস্তল ও ম্যাগজিন ভর্তি গুলি

গত ইং ২২/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.১৫ ঘটিকায় মির্জাপুর থানাধীন বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও সাকিনস্থ হুমায়ুন ব্রিকস এর দক্ষিণ পার্শ্বে জনৈক ফরিদ পাটওয়ারীর জমির প্রাচীর সংলগ্ন উত্তর পার্শ্বের গেটের পার্শ্বে সখিপুর-গোড়াই আঞ্চলিক সড়কের গোড়াইগামী পাকা রাস্তার উপর ১টি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত হায়েস মাইক্রোবাস ও মোটরসাইকেল দিয়ে মহিষ ব্যবসায়ীদের বহনকারী প্রাইভেটকারকে চাপ দিয়ে বর্ণিত ঘটনাস্থলে থামায়। ডাকাতরা প্রথমে প্রাইভেটকারের সামনের গ্লাসে আঘাত করে ভেঙ্গে ফেলে এবং মহিষ ব্যবসায়ীদের বহনকারী প্রাইভেটকারে মহিষ বিক্রির ৭৮,০০,০০০/- (আটাত্তর লক্ষ) টাকার ২টি ব্যাগ দিয়ে দিতে বলে। মহিষ ব্যবসায়ীগণ টাকা দিতে না চাইলে অজ্ঞাতনামা ২ ডাকাত তাদের কাছে থাকা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে। মহিষ ব্যবসায়ীগণ প্রাণের ভয়ে তাদের কাছে থাকা ২টি টাকা ভর্তি ব্যাগ ডাকাতদের কে দিয়ে দেয়। এতদ সংক্রান্তে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় ১টি ডাকাতি মামলা রুজু হয় যার নং- ৪২, তারিখ-২৩/০৩/২৫ খ্রিঃ। গুলি করে টাকা ডাকাতির মামলা তদন্তে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ডিবি, টাঙ্গাইল ও মির্জাপুর থানা পুলিশের একাধিক আভিযানিক দল তদন্তে নামে।

আরও পড়ুন

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

তথ্য প্রযুক্তির সহায়তায় ও গুপ্তচর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার ডিবি পুলিশ এবং মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত ১টি চৌকস টিম বরিশাল, ডিএমপি ঢাকাসহ বিভিন্ন ধানা এলাকায় অভিযান পরিচালনা করে। গত ইং১১/০৪/২০২৫ তারিখ আভিযানিক দলটি ডিএমপি ঢাকা ‘র হাজারীবাগ থানা এলাকা হতে হায়েস মাইক্রোবাস চালক ডাকাত মিলনকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে অত্র মামলার ঘটনায় ব্যবহৃত হায়েস মাইক্রোবাস ও লুণ্ঠিত নগদ ১২,০০০/- (বারো হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। উক্ত মিলন ডাকাত নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

অত্র মামলার ঘটনার সেকেন্ড ইন কমান্ড ইসমাইল হোসেন ওরফে মামুনকে আভিযানিক দলটি ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ি ধানা এলাকা হতে গত ইং ১৮/০৪/২০২৫ তারিখ গ্রেফতার করে। উক্ত ইসমাইল হোসেন ওরফে মামুনকে পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করাকালে সে জানায় তার নিকট অত্র মামলার ঘটনায় লুণ্ঠিত ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা তার ভাড়া বাসায় আছে। অভিযানিক দলটি রিমান্ডের আসামী ইসমাইল হোসেন ওরফে মামুনকে নিয়ে ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীর দেখানো মতে অত্র মামলার লুণ্ঠিত নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীর দেখানো মতে মির্জাপুর থানাধীন বেলতৈল সিরামিকস্ মোড় পাকা রাস্তার পার্শ্বের জঙ্গল হতে ১০ (দশ) রাউন্ড তাজা পিস্তলের গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গুলি উদ্ধার সংক্রান্তে মির্জাপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ইতোপূর্বে গ্রেফতারকৃত ডাকাত মিলন ও ইসমাইল হোসেন ওরফে মামুনদ্বয় জানায় যে, অত্র মামলার ঘটনায় ব্যবহৃত ১টি বিদেশী পিস্তল ও ঘটনায় ব্যবহৃত ১টি কালো-লাল পালসার মোটরসাইকেল সাগর বারুই এর নিকট রয়েছে। উক্ত তথ্য ও বিশ্বস্ত গুপ্তচর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি (উত্তর), টাঙ্গাইল এবং মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত ১টি চৌকস টিম ডিএমপি, ঢাকার খিলগাঁও থানা এলাকা থেকে ইং ০৪/০৫/২০২৫ তারিখ সকালে অস্ত্রধারী শুটার সাগর বারুই (৪২) কে গ্রেফতার করে এবং অত্র মামলার ঘটনায় ব্যবহৃত ১টি কালো-লাল রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে।

পরবর্তীতে উক্ত আসামীকে ডিবি (উত্তর) টিম সুকৈাশলে জিজ্ঞাসাবাদ করিলে প্রাথমিকভাবে সে জানায় যে অত্র মামলার ঘটনায় ব্যবহৃত পিস্তলটি সে গত ইং ০৩/০৫/২০২৫ তারিখে মির্জাপুর হাইওয়ে ১টি বিদ্যুৎ খুঁটির আশপাশে জঙ্গলে রেখেছে। উক্ত আসামীর দেখানো মতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থানাধীন মির্জাপুর পৌরসভার অন্তর্গত কুমারজানী বৈদ্যুতিক খুঁটির পাশের জঙ্গল হতে ম্যাগাজিন ভর্তি ৭ রাউন্ড তাজা গুলি ও ১টি সচল বিদেশী পিস্তল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে মির্জাপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সাগর বাড়ই (৪০), জেলা- গোপালগঞ্জ। আন্তঃজেলা ডাকত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত উদ্ধারঃ

১। ম্যাগজিন ভর্তি ০৭ (সাত) রাউন্ড তাজা গুলিসহ ০১ (এক) টি বিদেশি সচল পিস্তল
২। ১০ (দশ) রাউন্ড তাজা গুলি
৩। ৩,১২,০০০/- (তিন লক্ষ বার হাজার) টাকা
৪। ০৩ (তিন) টি মোটর সাইকেল
৫। ০১ (এক) টি হাইস গাড়ি

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরগুলি করে ৭৮ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের একজন গ্রেফতার

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা...

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির...

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের বর্ণী গ্রামে অর্ধশত বছরেরও বেশি পুরোনো জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে উপজেলার...

শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। গ্রেফতারকৃত শিক্ষক তপন সরকার ওই বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতেন। সোমবার (৯ নভেম্বর)...

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে পুরনো ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ...

Next Post
কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

সর্বশেষ সংবাদ

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সন্মেলন

নভেম্বর ১০, ২০২৬
শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

নভেম্বর ৯, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?