ক্রীড়া প্রতিবেদক: এসি আকরাম আন্ত:শ্রেণি ফুটবল টুর্নামেন্টে টেন টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে| বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা নাইন ভিক্টোরিয়াকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়|
খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে টেন টাইগার্সের ইমন গোল করে দলকে এগিয়ে দেয়| দ্বিতীয়ার্ধের শেষের দিকে একই দলের হিমেল দ্বিতীয় গোল করে বিজয় নিশ্চিত করে| খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম|
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূর-এ আলম তুহিন| সভাপতিত্ব করেন হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম দুলাল|
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গীতিকার ও হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাসুম ফেরদৌস নান্নু, কবি ও সাংবাদিক অরণ্য ইমতিয়াজ| সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শামীম আল মামুন জুয়েল|
এসময় ধুলবাড়ি রাশেদ হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ উপস্থিত ছিলেন|










