বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

আ’লীগ নেতা ফারুক হত্যা মামলা জামিনে পেলেন সাবেক মেয়র মুক্তি

by সমাচার ডেস্ক
আগস্ট ২৮, ২০২৪
in টাঙ্গাইল সদর, লিড নিউজ
A A
আ’লীগ নেতা ফারুক হত্যা মামলা জামিনে পেলেন সাবেক মেয়র মুক্তি

আ’লীগ নেতা ফারুক হত্যা মামলা জামিনে পেলেন সাবেক মেয়র মুক্তি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি বুধবার জামিনে মুক্তি লাভ করেছেন। দুপুরে জামিন লাভের পর তিনি বিকেলে টাঙ্গাইল কারাগার থেকে বের হয়ে যান।

আদালত সূত্র জানায়, ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল জেলা কারাগারে বন্দি সহিদুর রহমান মুক্তির জামিনের জন্য তার আইনজীবীরা টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। তারা জানান, সহিদুর রহমান খান মুক্তি কারাগারে খুব অসুস্থ অবস্থায় আছেন। তার অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। থারাওয়েডের সমস্যাসহ আরো অনেক রোগে ভুগছেন। সুচিকিৎসা না পেলে তার মৃত্যু হতে পারে। যে কোন শর্তে মুক্তির জামিন চান আইনজীবীরা। পরে ওই আদালতের বিচারক মোঃ মাহমুদুল হাসান শুনানি শেষে সহিদুর রহমান খান মুক্তির মামলার আগামী ধার্য তারিখ ২২ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন। আগামী ধার্য তারিখে কি কি চিকিৎসা গ্রহন করলেন তা আদালতকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌশলী মনিরুল ইসলাম খান। টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোকলেছুর রহমান জানান, সহিদুর রহমান খান মুক্তির জামিন মঞ্জুরের কাগজপত্র বিকেল তিনটার দিকে কারাগারে আসে। পরে সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হয়ে যান। সহিদুর রহমান খান মুক্তির বাবা আতাউর রহমান খান ও ভাই আমানুর রহমান খান রানা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। এ মামলায় মুক্তির অপর তিন ভাইও আসামী। সহিদুর রহমান খান মুক্তি পারিবারিক সূত্র জানিয়েছে, মুক্তি পাওয়ার পর তিনি ঢাকায় চিকিৎসা গ্রহনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। সেখানে কোন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করবেন। ২০১৪ সালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সংশ্লিষ্টতার বিষয়টি বের হয়ে আসে। তারপর সহিদুর রহমান খান মুক্তি আত্মগোপন করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০২০ সালের ২ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

আরও পড়ুন

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক ৪ অভিযানে ফায়ারডিল ও হেরোইনসহ ২ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

ধনবাড়ীতে মোবাইল কোর্ট এর মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

পরে ২০২২ সালে ১০ ফেব্রুয়ারি তিনি জামিন পেয়েছিলেন। পরে আদালত জামিত বাতিল করার পর ২৮ ফেব্রুয়ারি আবার কারাগারে যান। এরপর ২০২৩ সালের ২০ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ২২ নভেম্বর কারাগার থেকে মুক্ত হন। পরে আদালত তার জামিন বাতিল করলে পরদিনই আদালতে আত্মসমর্পণের পর কারাগারে যান। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশ এ হত্যার সাথে জড়িত সন্দেহে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুইজনকে গ্রেপ্তার করে।

আদালতে এ দুজনের দেওয়া স্বীকারোক্তিতে এই হত্যার সাথে তৎকালিন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা জড়িত বলে বের হয়ে আসে। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এতে সহিদুর হমান খান মুক্তির চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলাটি সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। অতিরিক্ত সরকারি কৌশলী মনিরুল ইসলাম খান জানিয়েছেন মামলাটির শুধু তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ হয়নি। অন্য সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আ’লীগ নেতা ফারুক হত্যা মামলা জামিনে পেলেন সাবেক মেয়র মুক্তিআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক ৪ অভিযানে ফায়ারডিল ও হেরোইনসহ ২ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক ৪ অভিযানে ফায়ারডিল ও হেরোইনসহ ২ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

by সমাচার ডেস্ক
জুলাই ১৫, ২০২৬
0

টাঙ্গাইলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-৩ এর পৃথক চারটি অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় ‘ফায়ারডিল’ ও ১১৯ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারি এবং বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক...

ধনবাড়ীতে মোবাইল কোর্ট এর মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

ধনবাড়ীতে মোবাইল কোর্ট এর মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

by সমাচার ডেস্ক
জুলাই ১৫, ২০২৬
0

ইমাম হাসান সোহান: ১৫ জুলাই বুধবার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হবিপুর বিলে সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এর নেতৃত্বে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫...

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ১৪, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত...

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

by সমাচার ডেস্ক
জুলাই ১৪, ২০২৬
0

এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে কঠিন পদ্ধতিতে জোরপূর্বক পরীক্ষার নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল...

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ১৩, ২০২৬
0

মোঃএরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা সমীক্ষা) বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩...

Next Post
মনোহরগঞ্জে বন্যার পানি বাড়ায় এখনো আশ্রয়কেন্দ্রে ছুটছে বানভাসিরা

মনোহরগঞ্জে বন্যার পানি বাড়ায় এখনো আশ্রয়কেন্দ্রে ছুটছে বানভাসিরা

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক ৪ অভিযানে ফায়ারডিল ও হেরোইনসহ ২ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক ৪ অভিযানে ফায়ারডিল ও হেরোইনসহ ২ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

জুলাই ১৫, ২০২৬
ধনবাড়ীতে মোবাইল কোর্ট এর মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

ধনবাড়ীতে মোবাইল কোর্ট এর মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

জুলাই ১৫, ২০২৬
মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই ১৪, ২০২৬
টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি বিষয়ক সভা অনুষ্ঠিত

জুলাই ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?