সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয় : টাঙ্গাইলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

by সমাচার ডেস্ক
জুলাই ২৯, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, রাজনীতি, লিড নিউজ
A A
আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয় : টাঙ্গাইলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয় : টাঙ্গাইলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। মওলানা ভাসানী পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে যেমন লড়েছেন, তেমনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। মঙ্গলবার(২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই টাঙ্গাইলের প্রতিইঞ্চি মাটি সংগ্রামের সাক্ষী। কৃষকের ঘামে গড়া এই টাঙ্গাইলেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বহু ঐতিহাসিক আন্দোলনের সূচনা হয়েছে। ভাসানী শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের অনন্য এক রাজনৈতিক প্রবাদপুরুষ। আসামের বাঙালি মুসলমান কৃষকদের জমির অধিকার আদায়ে তার সংগ্রাম আজও প্রাসঙ্গিক। তিনি ছিলেন গণমানুষের নেতা, তৃণমূল রাজনীতির পথিকৃৎ। ভাসানীই প্রথম বুঝেছিলেন পাকিস্তানের সঙ্গে এক ছাদের নিচে বাঙালির টিকে থাকা অসম্ভব। কাগমারী সম্মেলনের মাধ্যমে তিনি পাকিস্তানি শাসকদের বিদায়ঘণ্টা বাজিয়েছিলেন।

আরও পড়ুন

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

ভাসানীর অবদান স্মরণ করে তিনি বলেন, তাকে ইতিহাসে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। শেরে বাংলা ফজলুল হক এবং মওলানা ভাসানীর মতো নেতাদের বাদ দিয়ে ইতিহাসের বিকৃতি করা হয়েছে। অথচ শেখ মুজিবুর রহমানও ভাসানীর রাজনৈতিক ধারার উত্তরসূরি। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অন্যতম নেপথ্য কারিগর ছিলেন মওলানা ভাসানী। আমরা তার আদর্শ বুকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে দেশের সামনে একটি বিকল্প শক্তি হিসেবে দাঁড় করাতে চাই।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, গত কয়েকদিন ধরে রংপুরের একটি উপজেলায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও লুটপাট করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের নবীজিকে সেখানে কটূক্তি করা হয়েছে। আমরা এর অবশ্যই বিচার চাই। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে সভ্যতার উপর কেউ আঘাত করে- এমন ঘটনা আমরা কখনই মেনে নিবো না। অন্য ধর্মের উপর আঘাত করা আমাদের নবীজি শিক্ষা দেয়নি। নবীজি সব সময়ই অন্য ধর্মের নিরাপত্তা নিশ্চিত করতেন। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয় রাজনৈতিক, তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা। রংপুরে যারা ঘটনা ঘটিয়েছে তাদের অব্যশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম অবমাননা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরো বলেন, এখন বাংলাদেশে কোন শক্তিশালী কৃষক সংগঠন নাই। ফলে কৃষকদের কথা বলার কোন প্ল্যাটফর্ম নাই। কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায়না। কৃষকরা সরকারের ভর্তুকি পায় না। আবার শস্য বিক্রি করতে গেলে দাম পায় না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষক তাদের ন্যায্য অধিকার পাবে।

টাঙ্গাইল শাড়ি সম্পর্কে তিনি বলেন, টাঙ্গাইলের শাড়ির জিআই পণ্য নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। ‘টাঙ্গাইল শাড়ি’ নামে কীভাবে ভারতের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে পারে। টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব কখনোই ভারত নিতে পারে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। আমরা তাত শিল্পের পুনরুদ্ধার চাই।

সংক্ষিপ্ত এ পথসভায় উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামির বাংলাদেশে প্রশাসনকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই ’২৪ পরবর্তী বাংলাদেশের প্রশাসনকে, পুলিশসহ অন্যান্য বাহিনীকেও ‘বাংলাদেশের জন্য’ দেখতে চাই। বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা কোন দল, ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহৃত হতে দেখতে চাইনা। আগামির বাংলাদেশে কোন মিডিয়াকেও কোন ব্যক্তি-গোষ্ঠী বা দলের দালাল হিসেবে দেখতে চাইনা। এসময় তিনি দেশে কোন চাঁদাবাজিও দেখতে চাননা বলে জানান।

উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানীর সভাপতিত্বে সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্য সচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিন সহ অন্যরা। এর আগে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরআমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয় : টাঙ্গাইলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে একজন নেত্রী পালিয়েছেন, তিনি শেখের মেয়ে শেখ হাসিনা। এ জীবনে তিনি আর কোনো দিন ফিরবেন না। রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের...

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল...

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার চুনিয়া ও আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায়...

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবনির্বাচিত জেলা আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলার ১২ ইউনিয়ন থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড...

Next Post
আগামীর বাংলাদেশে মিডিয়াকে কোন ব্যক্তি ও গোষ্ঠীর দলের দালাল হিসেবে দেখতে চাইনা... সার্জিস আলম

আগামীর বাংলাদেশে মিডিয়াকে কোন ব্যক্তি ও গোষ্ঠীর দলের দালাল হিসেবে দেখতে চাইনা... সার্জিস আলম

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

নভেম্বর ৮, ২০২৬
মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নভেম্বর ৮, ২০২৬
টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

নভেম্বর ৮, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

নভেম্বর ৮, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?