মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

বাসাইলে এনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ

by সমাচার ডেস্ক
মে ১৩, ২০২৫
in টাঙ্গাইল জেলা, দেশ জুড়ে, বাসাইল, লিড নিউজ
A A
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে বাসাইল ছাতা মসজিদ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এরপর সেখানে নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এরআগে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে বাসাইল পৌর শহরের বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় নেতাকর্মীরা বাঁধার মুখে সেখানেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

আরও পড়ুন

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

অপরদিকে, উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর ছিল এবং সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যায়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আয়নাল জমাদার, তরিকুল ইসলাম টিপু, বিএনপি নেতা মানিক মোহাম্মদ তোহা প্রমুখ।

কাজী শহীদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দোসরদের নিয়ে টাকার বিনিময়ে সম্প্রতি কাশিল ইউনিয়ন বিএনপির কমিটি দেওয়া হয়েছে। এটা পকেট কমিটি। যাকে ইউনিয়ন বিএনপি’র সভাপতি করা হয়েছে সেই রমজান মিয়া বিগত আওয়ামী লীগের সংসদ সদস্য ভিপি জোয়াহেরের জন্য ভোট চেয়েছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে সকল নেতাকর্মীরা কারাভোগসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। সেই সকল নেতাকর্মীদের বাদ দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করতে হবে। কমিটি বাতিল করা না হলে এই কমিটি দ্বারা কাশিল ইউনিয়নে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। আমাদের এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মীরা এসেছিল। কিন্তু তাদেরকে পৌর শহরের বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশ প্রশাসনের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন, একটি মহল শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে চেয়েছিল। আমরা তাদের প্রতিহত করতে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছেন। যে কোনো মূল্যে আগামী দিনে বাসাইলকে যারা অশান্ত করতে চায় বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবেন। এ ব্যাপারে বাসাইল থানার অফিস ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, সভা ও সমাবেশের অনুমতি না নিয়ে তারা অনুষ্ঠান করার জন্য আসছিল। পরে বিশৃঙ্খলা এড়াতে তাদেরকে বাঁধা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে রমজান মিয়াকে আহবায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় উপজেলা বিএনপি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরবিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। গ্রেফতারকৃত শিক্ষক তপন সরকার ওই বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতেন। সোমবার (৯ নভেম্বর)...

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে পুরনো ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ...

ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২১ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৪৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইস্পিঞ্জারপুর এলাকায়। ভূক্তভোগী...

ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ীর মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এনায়েত করিম

ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ীর মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এনায়েত করিম

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে সমবায় খাতের এক অনন্য ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করে গ্রামীণ জনপদের মানুষের জীবনমান পরিবর্তনের এক অভাবনীয় ইতিহাস সৃষ্টি করেছে যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি...

গোপালপুরে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

গোপালপুরে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬
0

সরকার অনুমোদিত ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) মির্জাপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ মালেক এবং সাধারণ...

Next Post
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে আগেই লিখিতভাবে অনুরোধ করেছিলাম: আহমেদ আযম খান

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে আগেই লিখিতভাবে অনুরোধ করেছিলাম: আহমেদ আযম খান

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

নভেম্বর ৯, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নভেম্বর ৯, ২০২৬
ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ধনবাড়ীতে যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নভেম্বর ৯, ২০২৬
ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ীর মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এনায়েত করিম

ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ীর মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এনায়েত করিম

নভেম্বর ৯, ২০২৬
গোপালপুরে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

গোপালপুরে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?