বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

আজ ভয়াল ১৩ মে টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

by সমাচার ডেস্ক
মে ১২, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, বিশেষ প্রতিবেদন, বিশেষ সংবাদ, লিড নিউজ
A A
আজ ভয়াল ১৩ মে টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

আজ ভয়াল ১৩ মে টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

জোবায়েদ মল্লিক বুলবুল:  আজ মঙ্গলবার, ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে টর্ণেডোর ভয়াবহ ছোঁবলের ২৯তম বার্ষিকী। টাঙ্গাইল জেলার ৫টি উপজেলাবাসীর শোক ও আতঙ্কের দিন। ২৯ বছর আগে ১৯৯৬ সালের এই দিনে ২-৩ মিনিট স্থায়ী টর্র্ণেডোর ছোঁবলে গোপালপুর, কালিহাতী, বাসাইল, ঘাটাইল এবং সখীপুর উপজেলার ৫২৩ জন নারী-পুরুষ নিহত এবং ৩০ হাজার আহত হন। ৮৫ হাজার ঘরবাড়ি, ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৭টি মসজিদ এবং ১৪টি মন্দির লন্ডভন্ড হয়ে যায়। সেদিনের কথা মনে হলে এখনও শিউরে ওঠে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ ভয়াল ১৩ মে টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

সেদিন বিকালে প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে মুহূর্তের মধ্যে জেলার ৫টি উপজেলার ৪০টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। অনেকের ঘরের চালা উড়ে যাওয়ায় গোলার ধান পর্যন্ত ঝড়ে অদৃশ্য হতে দেখা যায়। অনেক ঘরবাড়ি, গাছপালা, গবাধিপশু নিশ্চিহ্ন হয়ে যায়। অনেক নারী-পুরুষের পরনের কাপড় ছিন্নভিন্ন হয়ে যায়। অনেককে সম্পূর্ণ বস্ত্রহীন ক্ষতবিক্ষত দেহে বিভিন্ন কৃষি জমি, জঙ্গল, পুকুর-ডোবা থেকে উদ্ধার করা হয়। বৈদ্যুতিক খুঁটি ও নলকূপের উপরের অংশ দালানের ছাদ পর্যন্ত উঠে যায়।

আরও পড়ুন

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ ভয়াল ১৩ মে টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

১৯৯৬ সালের ১৩ মে ছিল সোমবার। ওইদিন বিকাল ৪টা ১৭ মিনিটের দিকে আকস্মিকভাবে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রাম থেকে শুরু হওয়া ২-৩ মিনিটের স্থায়ী প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়(টর্ণেডো) আলমনগর ইউনিয়ন হয়ে মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুডুরচর গ্রামে শেষ হয়। মাত্র দুই মিনিটের ছোবলে গোপালপুর উপজেলার তিনটি ইউনিয়নের ১৬টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়, নিহত হন ১০৪ জন। এছাড়া চার হাজারেরও বেশি গ্রামবাসী আহত হন। ঝড়ে ২০০ একর বোরো জমির পাকা ধান নষ্ট হয়ে যায়। ১০ হাজার গৃহপালিত পশু-পাখি মারা যায়। ওইদিনই বিকাল সোয়া ৫টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তাঁতসমৃদ্ধ এলাকা রামপুর এবং কুকরাইল গ্রামে হানা দেয় টর্ণেডো। রামপুর ও কুকরাইল গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ৩-৪ মিনিটের প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে ওই দুই গ্রামের একই পরিবারের ৭জন সহ ১০৫ জন নারী-পুরুষ ও শিশু নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়। রামপুর উচ্চ বিদ্যালয়ের পাশে গণকবরে একত্রে ৭৭ জনকে দাফন করা হয়।

আজ ভয়াল ১৩ মে টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

বাসাইলের মিরিকপুরে ধান কাটার মৌসুম থাকায় উত্তরবঙ্গের কয়েকটি জেলার ধানকাটা শ্রমিক জড়ো হয়েছিল এ অঞ্চলে। ঝড় থেকে রক্ষা পেতে মিরিকপুর-সৈদামপুরের ধানের মাঠের আতঙ্কগ্রস্ত বহু শ্রমিক মিরিকপুর উচ্চ বিদ্যালয়ের দালানে আশ্রয় নিয়েছিল। সেদিন বিকাল ৫টা ২০ মিনিটের দিকে উত্তর দিক থেকে ধেয়ে আসা ৩-৪ মিনিটের টর্ণেডোর ছোঁবলে দালান বিধ্বস্ত হওয়ায় তারা সেখানেই চাপা পড়ে মারা যায়। এলাকার গ্রামের বহু লোক নিখোঁজ হয়। পরদিন তাদের মৃতদেহের খোঁজ মেলে পার্শ্ববর্তী নদী, পুকুর, খাল ও বিলে। মৃত মানুষ, গবাদিপশু ও মাছের দুর্গন্ধে বাসাইলের বাতাস সেদিন ভারি হয়ে গিয়েছিল। মিরিকপুর ছাড়াও উপজেলার বর্নীকিশোরী, হান্দুলিপাড়া, কলিয়া, কাউলজানী, খাটরা, ফুলকী, বাদিয়াজান, সুন্না গ্রামের অংশবিশেষ মারাত্মকভাবে আক্রান্ত হয়। বর্নীকিশোরী উত্তরপাড়ার একই পরিবারের মৃতদেহ প্রায় আধমাইল দূরের বিল থেকে উদ্ধার করা হয়। অনেক পরিবারের কেউ জীবিত ছিল না। বাসাইল উপজেলা হাসপাতালসহ পার্শ্ববর্তী হাসপাতালগুলো ছিন্নভিন্ন আহত লোকজনে ভরে গিয়েছিল। উপজেলায় টর্ণেডো আক্রান্ত এলাকায় একাধিক গণকবর সৃষ্টি করতে হয়েছিল। ঘুর্ণিঝড়ে বাসাইল উপজেলার ১৭ গ্রামের ৫ হাজার পরিবারের প্রায় সাড়ে ২৫ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়। ৩ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫-৬টি কাঁচাবাজার, প্রায় ২ হাজার গবাদিপশু, ১০ হাজার হাঁস-মুরগি, সাড়ে ৩০০ টিউবওয়েল ও ২৫ হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়। সরকারি হিসাবে মৃতের সংখা ২৩৭ জন। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখা ছিল আরও অনেক বেশি। আজো কালো মেঘের আনাগোনা দেখলে গোপালপুর, কালিহাতী, বাসাইল, ঘাটাইল এবং সখীপুর উপজেলার মানুষের মনে ভেসে ওঠে টর্ণেডোর সেই প্রলয়ঙ্করের স্মৃতি।

জেলার ৪০টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া সেদিনের টর্ণেডোর আঘাতে মারা যায় অসংখ্য গবাদি পশু, দুমরে-মুচরে যায় ঘরবাড়ি, দিগন্তব্যাপী ফসলের মাঠ বিরাণ ভূমিতে পরিণত হয়। টর্ণেডোয় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণ করতে স্ব স্ব এলাকায় স্থানীয়দের উদ্যোগে প্রতিবছর দোয়া ও মিলাদ মাহফিল, মসজিদে মসজিদে কাঙালিভোজ, প্রার্থণা এবং স্মরণসভার আয়োজন করা হয়। এ বছরও বাসাইলের মিরিকপুর, কালিহাতীর রামপুর, গোপালপুরের আলমনগর গ্রামে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজ ভয়াল ১৩ মে টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিনআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬
0

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সন্তোষের ভাসানীর মাজারে গিয়ে তিনি কবর জিয়ারত করেন।...

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬
0

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের...

মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬
0

বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মঙ্গলবার (১৪ এপ্রিল)...

কৃষক কার্ড বিতরন উদ্বোধনীতে টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করলেন ৩ মন্ত্রী ২ প্রতিমন্ত্রী

কৃষক কার্ড বিতরন উদ্বোধনীতে টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করলেন ৩ মন্ত্রী ২ প্রতিমন্ত্রী

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬
0

১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে আসছেন। সকাল ১০টায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান টাঙ্গাইল স্টেডিয়াম থেকে উদ্বোধন করবেন...

ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬
0

ইমাম হাসান সোহান: "কৃষিই সমৃদ্ধি" "সমৃদ্ধির জন্য ধান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, টাংগাইলের ধনবাড়ীতে এলএসটিডি প্রকল্প (ব্রি)এর অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি...

Next Post
দেলদুয়ারে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৩ নেতা গ্রেফতার

দেলদুয়ারে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৩ নেতা গ্রেফতার

সর্বশেষ সংবাদ

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬
কৃষক কার্ড বিতরন উদ্বোধনীতে টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করলেন ৩ মন্ত্রী ২ প্রতিমন্ত্রী

কৃষক কার্ড বিতরন উদ্বোধনীতে টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করলেন ৩ মন্ত্রী ২ প্রতিমন্ত্রী

এপ্রিল ১৩, ২০২৬
ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

এপ্রিল ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?