বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

নির্বাহী প্রকৌশলীর চূড়ান্ত নোটিশ

by সমাচার ডেস্ক
মে ১০, ২০২৫
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দুর্নীতি, দেশ জুড়ে, লিড নিউজ
A A
টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

টাঙ্গাইলে এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন না করে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের হতেই রাস্তা দুটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। দুদকের চাপ ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরের হুমকির মুখে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজ সম্পন্ন করে।

টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

জানাগেছে, ২০১৯ সালের আগস্টে নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদ থেকে তেবাড়িয়া রাস্তায় দপ্তিয়র বাজার থেকে কদিম কাকনা পর্যন্ত ১৬০০ মিটার পিচ ঢালাই ও তিনটি বক্স কালভার্ট নির্মাণের জন্য মেসার্স ফেন্ডস কনস্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান দুই কোটি ২০ লাখ টাকায় কাজের চুক্তি করে।

আরও পড়ুন

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অন্যদিকে, একই উপজেলার গয়হাটা থেকে ভাড়রা রাস্তায় সিংজোড়া থেকে নাটোরভাঙা পর্যন্ত পিচ ঢালাই কাজের জন্য ২০২০ সালের ফেব্রুয়ারিতে চার কোটি ৪০ লাখ টাকায় মেসার্স সৈয়দ মজিবর রহমান অ্যান্ড অবনী এন্টারপ্রাইজের(জেভি) চুক্তি হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তর একাধিকবার তাগিদ দিলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সীমাহীন কালক্ষেপণে স্থানীয় জনসাধারণ ব্যাপক ভোগান্তির শিকার হয়। সর্বশেষ টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান চলতি বছরের ৬ মার্চ ৪৬.০২.৯৩০০.০০০.১৪.৩৩২.২০-১৩২৬ নম্বর স্মারকে মেসার্স ফেন্ডস কনস্ট্রাকশনকে এবং ১২ মার্চ ৪৬.০২.৯৩০০.০০০.১৪.৩৩২.২০-১৩৯৯ নম্বর স্মারকে মেসার্স মজিবর রহমান অ্যান্ড অবনী এন্টারপ্রাইজকে(জেভি) চূড়ান্ত নোটিশ দেন।
এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইল জেলা কার্যালয় প্রাথমিক তদন্ত শেষে ২৭ এপ্রিল(রোববার) উপ-সহকারী পরিচালক বাসেদ আলী বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। দুদকের মামলায় টাঙ্গাইল এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে প্রধান কার্যালয়ের মনিটরিং ও মূল্যায়ন শাখার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, নাগরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাইনুল হক, মেসার্স ফ্রেন্ডস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শহীদুর রহমান খান এবং মেসার্স সৈয়দ মজিবর রহমানের স্বত্বাধিকারী সৈয়দ মজিবর রহমানকে অভিযুক্ত করা হয়।

টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

সরেজমিনে দেখা যায়, দপ্তিয়র ইউনিয়ন পরিষদ থেকে তেবাড়িয়া রাস্তায় দপ্তিয়র বাজার থেকে কদিম কাকনা পর্যন্ত ১৬০০ মিটার পিচ ঢালাই ও তিনটি বক্স কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। কদিম কাকনা গ্রামের এসএসসি পরীক্ষার্থী মো. ফিরোজ শেখ, ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. আশিক হোসেন, একই ক্লাসের মো. কলিম উদ্দিন, কৃষিজীবী হায়দার শেখ, গৃহবধূ মোছা. পারভীন আক্তার, আম্বিয়া খাতুন, স্থানীয় ব্যাটারি চালিত অটোরিকশা চালক দিনু শেখ, বাচ্চু শেখ, কফিল শেখ, নুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানায়, দীর্ঘদিন তারা চরম ভোগান্তির শিকার হয়েছে। ঠিকাদার কাজ শুরু করে বার বার বন্ধ রেখেছে- এতে দুর্ভোগ আরও বেছে। রাস্তাটি প্রায় এক মাস আগে সমাপ্ত হওয়ায় তারা সহ এলাকাবাসী খুবই খুশি। এখন তারা পাকা সড়কে যাতায়াতের সুফল ভোগ করছে।
অন্যদিকে, একই গয়হাটা থেকে ভাড়রা রাস্তায় সিংজোড়া থেকে নাটোরভাঙা পর্যন্ত রাস্তাটি গত ৬ মে সমাপ্ত করা হয়েছে। সিংজোড়া-নাটোরভাঙা গ্রামের কৃষিজীবী মো. সাদিকুর রহমান, বাবলু মিয়া, স্কুল ছাত্র নইম উদ্দিন, আবুল শেখ, নাজমুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, গৃহবধূ আঞ্জুমান আরা, সাহেরা বানু, রোজিনা আক্তার, ব্যাটারি চালিত অটোরিকশা চালক বাবলু মিয়া, কাশেম শেখ, হযরত আলী শেখ, আবুল খায়ের, ব্যবসায়ী রকিব হোসেন, ডা. ওসমান গনি সহ অনেকেই জানান, রাস্তাটির জন্য তারা মারাত্মক দুর্ভোগের শিকার হয়েছেন। ঠিকাদার কাজ শুরু করে হাওয়া হয়ে গিয়েছিলেন, তার সহযোগীরা একবার কাজ ধরেছেন আবার বন্ধ করে রেখেছেন। সর্বশেষ গত ৬ মে(মঙ্গলবার) কাজ সমাপ্ত করা হয়েছে। এখন তারা সিংজোড়া বাজার থেকে নাটোরভাঙা পর্যংন্ত পাকা সড়কে যাতায়াতের সুবিধা পাচ্ছেন। কিন্তু পাশেই একটি ডোবায় কাঠের সাঁকো দিয়ে বছরের পর বছর চলাচল করতে হচ্ছে। ওই স্থানে একটি সেতু বা মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করলে সহবতপুর ও নাগরপুর সদরের সঙ্গে যাতায়াত সহজতর হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফ্রেন্ডস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শহীদুর রহমান খান জানান, তিনি হার্টের রোগী। চিকিৎসার জন্য ইনডিয়ায় গিয়ে টাকার অভাবে পুরো চিকিৎসা না করে ফিরে আসেন। পরে উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমানের কাছে অনুনয়-বিনয় করে কাজের পুরো টাকা উত্তোলন করে চিকিৎসার জন্য ইনডিয়ায় যান। এজন্য কাজটি যথাসময়ে শেষ করতে পারেন নাই। এখন মোটামুটি সুস্থ এবং নির্বাহী প্রকৌশলীর চিঠি ও দুদকে মামলা হওয়ায় দ্রুত কাজটি সমাপ্ত করেছেন।

মেসার্স সৈয়দ মজিবর রহমানের স্বত্বাধিকারী সৈয়দ মজিবর রহমান গোপালপুর উপজেলা আওয়ামীলীগের একজন নেতা। আওয়ামীলীগের শাসনামলেই তিনি পাওনাদারদের চাপে পালিয়ে পালিয়ে বেড়াতেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি পুরোপুরি আত্মগোপনে চলে গেছেন। কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার প্রতিনিধি হিসেবে জনৈক আইয়ুব আলী গয়হাটা থেকে ভাড়রা রাস্তায় সিংজোড়া থেকে নাটোরভাঙা পর্যন্ত রাস্তার কাজটি সম্পন্ন করেছেন।

টাঙ্গাইল এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে প্রধান কার্যালয়ের মনিটরিং ও মূল্যায়ন শাখার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, তিনি যথাযথ নিয়ম মেনে কাজ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো পেয়েছিল। কাজ শুরু করে তারা নানা কারণ দেখিয়ে সময় বাড়িয়ে নেয়। তারপরও অজ্ঞাত কারণে কাজ দুটি তারা শেষ করেনি। এজন্য একাধিকবার তাদেরকে নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে তাগিদ দেওয়া হয়েছে। তৎসময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা কাজ দুটি সমাপ্ত করেন নাই বলে তিনি মনে করেন।

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে সড়ক দুটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করা হয়। সর্বশেষ চূড়ান্ত নোটিশ দেওয়ার পর তারা নির্মাণ কাজ শুরু করে এবং দুদকে মামলা হওয়ার পর কাজ সমাপ্ত করেছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবরটাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬
0

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সন্তোষের ভাসানীর মাজারে গিয়ে তিনি কবর জিয়ারত করেন।...

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬
0

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের...

মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬
0

বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মঙ্গলবার (১৪ এপ্রিল)...

কৃষক কার্ড বিতরন উদ্বোধনীতে টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করলেন ৩ মন্ত্রী ২ প্রতিমন্ত্রী

কৃষক কার্ড বিতরন উদ্বোধনীতে টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করলেন ৩ মন্ত্রী ২ প্রতিমন্ত্রী

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬
0

১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে আসছেন। সকাল ১০টায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান টাঙ্গাইল স্টেডিয়াম থেকে উদ্বোধন করবেন...

ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

by সমাচার ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬
0

ইমাম হাসান সোহান: "কৃষিই সমৃদ্ধি" "সমৃদ্ধির জন্য ধান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, টাংগাইলের ধনবাড়ীতে এলএসটিডি প্রকল্প (ব্রি)এর অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি...

Next Post
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

সর্বশেষ সংবাদ

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬
কৃষক কার্ড বিতরন উদ্বোধনীতে টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করলেন ৩ মন্ত্রী ২ প্রতিমন্ত্রী

কৃষক কার্ড বিতরন উদ্বোধনীতে টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন করলেন ৩ মন্ত্রী ২ প্রতিমন্ত্রী

এপ্রিল ১৩, ২০২৬
ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

ধনবাড়ীতে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ

এপ্রিল ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?