টাঙ্গাইলে ঈদ আনন্দকে আর একটু বাড়িয়ে নিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে গ্রামীণ হাড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয়সহ আশপাশের হাজারো মানুষের ঢল নামে। এ সময় মিলন মেলায় পরিণত হয়।
টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীন বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, উৎসবে মাতল হাজারও মানুষ
সোমবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দ্যাইনা ঘোড় দৌড় কমিটি দ্যাইনা সরকার প্রাথমিক বিদ্যালয়ে এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করে আসছে। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ।
টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীন বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত, উৎসবে মাতল হাজারও মানুষ
কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্কুল মাঠ। ঘৌড়া দৌড় ছাড়াও গ্রামীন হাড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া মেয়েদের বালিশ খেলা এবং ছেলেদের সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনেকেই বাড়ির ছাদের উপরে বসে ঈদ উপলক্ষে আয়োজিত এমন প্রতিযোগীতা উপভোগ করেন। এসব প্রতিযোগিতা উপলক্ষে স্কুল মাঠের আঙ্গিনায় মেলাও বসে। বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিতে নাগরদোলা ও চকরাসহ শিশুদের জন্য বিভিন্ন মাধ্যম রাইডের ব্যবস্থা ছিলো। মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানিরা।
দর্শনার্থীরা বলেন, ঈদের দিন এমন আয়োজন বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে আমরা সবাই মুগ্ধ। পরিবার পরিজন দিয়ে আমরা উপভোগ করেছি। প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত থাকার দাবি করছি।
৬৫ বছরের বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ছোট বেলা থেকেই ঘোড়া দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বীসহ সকল বয়সের মানুষ উপভোগ করছি।
আরেক নামের এক দর্শনার্থী বলেন, বিনোদনের শ্রেষ্ট মাধ্যম হচ্ছে গ্রামীন এসব প্রতিযোগতা। ছেলে মেয়ে নিয়ে দেখতে এসেছি। দেখে খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এমন আয়োজন দেখতে পারে।
সানজিদা ও আফরিন নামের দুই শিশু বলেন, বাবা মায়ের সাথে ঘৌড়া দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখেছি। এতে আমাদের অনেক ভালো লেগেছে।
এ ব্যাপারে সানজিদা করিম কুরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ৮৩ বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্ব পুরুষরাও এমন আয়োজন করেছেন, এর ধারাবাহিতায় আমরাও এ ধরনের আয়োজন করেছি। এ ধারা অব্যাহত থাকবে।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ঈদের আনন্দের মাত্রা আরও যোগ করতে এমন আয়োজন প্রসংসনীয়। আশা করছি এমন আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ। সানজিদা করিম কুরআন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি, মামুন সরকার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
টাঙ্গাইলের দেলদুয়ারে ৫০ বছরের পুরানো রাস্তায় বেরিকেট সৃষ্টি করে দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এতে ওই রাস্তা ব্যবহারকারী দশটি পরিবারের লোকজন গৃহ বন্দী হয়ে পড়ার উপক্রম হয়ে...
টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ঘর ও তিনটি গবাদি পশু (গরু) পুড়ে ছাই। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের...
টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষনের শিকার ভূক্তভোগি স্কুলছাত্রী উপজেলার কাঠুরী গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দুয়াজানী গ্রামে। ধর্ষনকারী...
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা...
টাঙ্গাইলের মধুপুরে হাবিবুর রহমান ওরফে হাবুর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং প্রতিবাদকারীদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অভিযোগের...