টাঙ্গাইলে ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলায় হাইকোর্টের রায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন টাঙ্গাইল পলিটেকনিকের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে পলিটেকনিক থেকে মিছিল নিয়ে রাবনা বাইপাস এলাকায় গিয়ে এ অবরোধ করে তারা।
এ সময় মহাসড়কের দুই পাশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, গত মঙ্গলবার হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য।
শিক্ষার্থীরা আরও বলেন, যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনো ভাবেই মেনে নিতে পারছি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সেই সঙ্গে তারা টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস এবং চলমান পর্ব মধ্য পরীক্ষা পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বর্জন ঘোষণা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: ওরা জানে-ইচ্ছা, চেষ্টা আর সাধনা থাকলে জীবনে সফলতা আসতে খুব বেশি সময় লাগে না| এটি প্রমাণও করেছে ওরা| মাত্র এক মাসের গবেষণায় সাফল্যের দেখা মিলেছে তাদের|...
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণহীন একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. সাদিয়া নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত সাদিয়া ধনবাড়ী পৌরসভার নিজবর্ণী বকলবাড়ি এলাকার মো. আবু সাঈদের মেয়ে। তিনি...
টাঙ্গাইলের সখীপুরে কম সেচ ও পরিচর্যায় আউশ ধান আবাদে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে| উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ থেকে নিয়মিতভাবে কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের...
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আজ রোববার (২৮ জুন) দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ভূঞাপুর...