ব্যক্তিগত দ্বন্দ্বে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হরিষা গ্রামের বিএনপি কর্মী সমর্থকদের নামে বানোয়াট ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হরিষা গ্রামের বিএনপি’র নেতা,কর্মী ও সমর্থকরা।
গোপালপুরে বিএনপি কর্মীদের নামে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
শনিবার (১ মার্চ) সকাল ১১টায়, ঝাওয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয় সংলগ্ন মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোঃ. সুরুজ্জামান বলেন , আওয়ামী সন্ত্রাসীরা ২০০৯সালে আমাদের গ্রামের এক স্কুল শিক্ষক, বিএনপি নেতা ঠান্ডু মিয়া ও ভোলা মিয়ার ঘর দরজা ভাংচুর ও ধান কেটে নিয়ে যায়। ২০১৪সালে আমাকে মারধর করে ঠ্যাং ভেঙ্গে ফেলে এবং আব্দুল মান্নান সাহেবের একটি ঘটনার জেরে এমডি সাত্তার সাহেব অপপ্রচার চালাচ্ছে। তার পুকুরে মাছ ধরে নিয়ে যাবে ও বিএনপির লোকজন তার কাছে নাকি চাঁদা চায়! এসব অপপ্রচার চালিয়েছে। এর তীব্র প্রতিবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি।
৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরুন্নবী ইসলাম ঠান্ডু দাবি করেন, বিএনপি সমর্থন করায় ২০১০সালে জোরপূর্বক ১৪হাজার টাকা জরিমানা এবং শালিসনামায় আমার ও আমার ছেলের সাক্ষর নেন। সম্প্রতি সেই শালিসনামা চাইতে গেলে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। সেই ঘটনায় তারা হরিষা গ্রামের বিএনপি’র কর্মী সমর্থকদের জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
ওয়ার্ড বিএনপির মহিলা দলের সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, হরিষা গ্রামে আমরা যারা বিএনপি সমর্থন করি, আমাদের অনেক অত্যাচার করেছে। এখনো আমাদের অত্যাচার করতেছে। বাংলাদেশের মানুষের কাছে আমার আকুল আবেদন আমাদের একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঝাওয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাদল, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, মহিলা দলের সদস্য খালেদা আক্তারসহ কর্মী, সমর্থকরা।
টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। গ্রেফতারকৃত শিক্ষক তপন সরকার ওই বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পড়াতেন। সোমবার (৯ নভেম্বর)...
টাঙ্গাইলের ঘাটাইলে পুরনো ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঘাটাইল উপজেলার মালিরচালায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ...
টাঙ্গাইলের ধনবাড়ীতে ২১ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৪৮ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইস্পিঞ্জারপুর এলাকায়। ভূক্তভোগী...
টাঙ্গাইলের ঘাটাইলে সমবায় খাতের এক অনন্য ও উজ্জ্বল নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করে গ্রামীণ জনপদের মানুষের জীবনমান পরিবর্তনের এক অভাবনীয় ইতিহাস সৃষ্টি করেছে যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি...
সরকার অনুমোদিত ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) মির্জাপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ মালেক এবং সাধারণ...