শনিবার, মে ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home অর্থনীতি

টাঙ্গাইলে আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সুতা ও শৌখিন পণ্য

by সমাচার ডেস্ক
অক্টোবর ৭, ২০২৪
in অর্থনীতি, টাঙ্গাইল জেলা, মধুপুর
A A
টাঙ্গাইলে আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সুতা ও শৌখিন পণ্য

টাঙ্গাইলে আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সুতা ও শৌখিন পণ্য

শুধু ফল হিসেবে পুষ্টি-গুণ-সমৃদ্ধ নয় আনারস, এটির পাতারও ব্যবহার হয় বিভিন্ন কাজেও। আনারস তোলার পর পাতা ফেলে রাখা হতো অথবা গরুর খাদ্য হিসেবে ব্যবহার হতো। কিন্তু বর্তমানে এই পাতা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সুতা ও শৌখিন পণ্য। সেই সাথে মিলছে অর্থকড়িও। ক্রমে এর উৎপাদন এবং ব্যবহারেরও প্রসার ঘটছে।

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় আনারস উৎপাদনে প্রসিদ্ধ। এখানকার নারীরা প্রথমে ব্যক্তি উদ্যোগে ঘর-গৃহস্থালির কাজে লাগে এমন কিছু শৌখিন জিনিসপত্র বানালে ও পাতা থেকে সুতা উৎপাদনে হাত দেয় তারা ‘মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশ’ নামের একটি বিদেশি সংস্থায়।২০০৮ সালের কথা, এ সংস্থার প্রকল্পটি ছিল মধুপুর উপজেলার জলছত্র বাজারে। পরে ২০১৭ সালে এসে বনাঞ্চলের জাঙ্গালিয়া গ্রামে ব্যুরো বাংলাদেশ একটি হস্তশিল্পের কারখানা প্রতিষ্ঠা করেন। এখানে শতাধিক নারী-পুরুষের কর্মসংস্থানের পাশাপাশি আনারস চাষিদের ফেলে দেয়া পাতারও সদ্গতি হয়েছে। ফলে তারা আর্থিকভাবেও লাভবান হচ্ছে।

আরও পড়ুন

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

ফাইবার এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে আনারস পাতা থেকে আঁশ বের করা হয়। তারপর ভাঙা প্লেট ও নারিকেলের খোল দিয়ে ঘষে পাতা থেকে আঁশ বের করে পানিতে ধুয়ে নেয়া হয়। পরে সেগুলো রোদে শুকাতে দেয়া হয়। এক কিলো পাতা থেকে ৬০ সেন্টিমিটার লম্বা শক্ত সুতা পাওয়া যায়। আঁশ বের করার শুরু থেকে শেষ পর্যন্ত ৩০ জন মানুষের সাহায্য লাগে। ১ হাজার কেজি পাতা থেকে ১০০-১৫০ কেজি আঁশ পাওয়া যায়।এই সুতার বিভিন্ন মুখী ব্যবহার করা হয়ে থাকে।

 

বিশেষ করে সুতাগুলো হাতে রশি পাকিয়ে হস্তশিল্প ও গৃহসজ্জার সহ বিভিন্ন রকম জিনিসপত্র বানানো যায়।এছাড়াও সুতা থেকে উন্নতমানের কাপড়ও তৈরি হয়। তাছাড়াও আনারস পাতা থেকে উৎপাদিত সুতা দিয়ে উন্নতমানের লেদার বানানোর কাজে এটি দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে।এ বিষয়ে মধুপুর বেরীবাইদ গ্রামের ফিরোজ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, এখানে প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন তিনি। আনারসের পাতা থেকে এত সুন্দর পণ্য তৈরি হতে পারে তা আগে জানতাম না। প্রশিক্ষণের মাধ্যমে সব জানতে পেরেছি।

তার মতো আরো অনেক শ্রমিক এখানে কাজ করছেন। তারা আনারস চাষের পাশাপাশি বাড়তি উপার্জন করতে পার্টটাইম কাজ করছেন।অন্যদিকে, আনারস চাষি আব্দুল হাই বলেন, একটি পরিপূর্ণ আনারস গাছে ৩৬টি পাতা হয়। একটি গাছে একবারই ফল ধরে। ওই গাছের গোড়ায় নতুন গাছ জন্মায়। আনারস কাটার পর ওই গাছের অন্তত ১৫-২০টি পাতা কেটে ফেলা হয়।আর নতুন গাছ হওয়ার পর সব পাতাই কাটা যায়। এই পাতাগুলো নিচে পড়ে নষ্ট হয়। মাটিতেই পচে মিশে যায়। কেউ কেউ গবাদিপশুর জন্যও নিয়ে যায়।কিন্তু কয়েক বছর ধরে আমরা বিক্রি করছি। আনারস বেচার টাকার পাশাপাশি বাড়তি টাকা পাচ্ছি পাতা বিক্রি করে।

এ বিষয়ে ব্যুরো বাংলাদেশ হস্তশিল্পের কারখানার (এজিএম) আমীর হামজা বলেন, নারীদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন শৌখিন জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আগে যারা আনারস বাগানে কাজ করতেন, সে সব নারী আমাদের এখানে কাজ করছেন।এখানে ৭০ জন শ্রমিক কাজ করছেন। এর মধ্যে অধিকাংশ নারী। যারা সুবিধাবঞ্চিত নারী, স্বামী পরিত্যক্তা নারী তারাই এখানে বেশি কাজ করেন। এখানে প্রায় ৪শ শ্রমিককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আমাদের এখানে মজুদ আছে অনেক পণ্য। সেই কারণে আমরা উৎপাদন আপাতত কমিয়ে দিয়েছি।তবে আমরা একটি কম্পমেস কারখানা তৈরির প্রকল্প হাতে নিয়েছি।

 

এ উপজেলায় বিভিন্ন স্থানের বাগানগুলো যদি সরকারের পক্ষে আমাদের সাথে যৌথভাবে কাজ করে তাহলে উৎপাদিত পণ্য গ্রাহকদের কাছে সরবরাহ করা যেত বলে জানান এ কর্মকর্তা।এ প্রসঙ্গে নারী উদ্যোক্তা ও ব্যুরো ক্রাফটের পরিচালক রাহেলা জাকির জানান, এ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস বেশি। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এই মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে মধুপুরে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। চীনের একটি মেলায় তারা অংশগ্রহণ করে এ সব পণ্যের বেশ সাড়া পেয়েছেন।এছাড়া আরো অনেক দেশই হস্তশিল্পের এ পণ্যের প্রতি আগ্রহের কথা জানিয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

by সমাচার ডেস্ক
মে ৭, ২০২৬
0

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন-এর যৌথ উদ্যোগে বুধবার টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দুটি স্বাস্থ্য ও সুরক্ষা...

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৭, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬মে) উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন...

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৬
0

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির 'সভাপতি' পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় সখিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি...

টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৬
0

‘ভাষা ও কাজ শিখে তবেই বিদেশ যেতে হবে; এর কোনো বিকল্প নেই’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত...

টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” শ্লোগানটি সামনে নিয়ে প্রধানমন্ত্রীর নবদিগন্তের দক্ষ ক্রীড়াবিদ ˆতরীর লক্ষ্যে টাঙ্গাইল প্রেসক্লাব জমজমাট আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দিনব্যাপী দাবা খেলা...

Next Post
টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

মে ৭, ২০২৬
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মে ৭, ২০২৬
দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

মে ৫, ২০২৬
টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত

মে ৫, ২০২৬
টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

মে ৫, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?