শনিবার, জুন ২৭, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home দেশ জুড়ে

নির্বাচন প্রসঙ্গে আবারও কথা বললেন ড. ইউনূস

by সমাচার ডেস্ক
অক্টোবর ১, ২০২৪
in দেশ জুড়ে
A A
নির্বাচন প্রসঙ্গে আবারও কথা বললেন ড. ইউনূস

নির্বাচন প্রসঙ্গে আবারও কথা বললেন ড. ইউনূস

বর্তমানে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত ইস্যু হলো নির্বাচন প্রসঙ্গ। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে আসছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচন প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে এ বিষয়ে জবাবও দিয়েছেন তিনি।সোমবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সাক্ষাতকার দেন প্রধান উপদেষ্টা।এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে নির্বাচন প্রসঙ্গে তার সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে তিনি বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে।

 

আরও পড়ুন

পঞ্চগড়ে এসএসএসের ৮৭৫তম শাখা উদ্বোধন

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

সোমবার প্রকাশিত এনপিআরের সাক্ষাৎকারে ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ১৮ মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতে আপনার জন্য ১৮ মাস সময় পর্যাপ্ত কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। অবার কেউ কেউ বলছে, না, আপনাকে সংস্কার শেষ করতে হবে। সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন। কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ ২.০ এ যেতে চাই না। তাই এই নিয়ে বিতর্ক চলছে।তিনি বলেন, সংস্ককরণ ২ অর্থ এটাই। আমরা পুরোনো স্টাইলে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়ার কী অর্থ থাকলো। এর কোনো মানে নেই। কারণ আমরা যা করেছি, সবকিছু ধ্বংস করেছি। তাই আমরা একটি নতুন নির্মাণ শুরু করতে হবে।

এসময় তাকে প্রশ্ন করা হয় যে বিষয়গুলো খুব চ্যালেঞ্জিং। তখন তিনি বলেন, বিষয়টি আপনি নেতিবাচক আকারে দেখলেও আমি ইতিবাচক দৃষ্টিতে দেখি। জাতি একটি বিরাট সুযোগ পেয়েছে। কখনও কখনও দেশর সব মানুষ একটি বিষয়ে ঐক্যবদ্ধ যে আমাদের পরিবর্তন দরকার।সাক্ষাতকারে সাংবাদিক প্রশ্ন করেন যে গত গ্রীষ্মে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম তখন আপনার বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারধীন ছিল। আর এখন আপনি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ঘটনার এ পালাবদলে নিজের এ অবস্থানে আপনার অনুভূতি কি?ড. ইউনূস বলেন, খুবই অদ্ভুতভাবে ঘটনার পালাবদল হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে আমি প্যারিসে ছিলাম।

 

আমি বাংলাদেশে ফিরে যাব কিনা, বা গেলে আমাকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে দ্বিধান্বিত ছিলাম। কেননা তিনি (শেখ হাসিনা) আমার ওপর ক্ষুব্ধ ছিলেন। আমাকে তিনি জেলে জেলে পাঠাবেন। ফলে আমি দেরিতে ফেরার চিন্তা করছিলাম। তখনই আমি বাংলাদেশ থেকে কল পেলাম যে তিনি চলে গেছেন। আমরা চাই আপনি সরকারপ্রধান হন। এটি বড় অবাক করার বিষয় ছিল।সাংবাদিক তখন তার কাছে জানতে চান যে ফোন পাওয়ার পর তখন আপনার কী মনে হয়েছিল ? জবাবে ড. ইউনূস বলেন, আমি ভেবেছিলাম এমন জটিল রাজনৈতিক পরিস্থিতিতে আমার আদৌ দেশ পরিচালনায় যুক্ত হওয়া উচিত কিনা। কিন্তু যখন ছাত্ররা আমাকে ডেকে পরিস্থিতি কী তা ব্যাখ্যা করল, অবশেষে আমি বললাম, হ্যাঁ, তোমরা এর জন্য জীবন দিয়েছো।

 

তোমরা যদি জীবন দিতে পার তাহলে আমি আমার অন্যান্য বিবেচনা দূর করে তোমাদের সহযোগী হতে পারি। আমি তা করব।প্রতিশোধপরায়ণতার মানসিকতা থেকে সংস্কারের দিকে মানুষের নিয়ে যেতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিশোধের সময় মাত্র কয়েক সপ্তাহ ছিল। কিন্তু তারপর স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করেছে।প্রধান উপদেষ্টা বলেন, দেশে বিক্ষোভ আছে, কিন্তু এটি প্রতিশোধমূলক বিক্ষোভ নয়। বেশিরভাগ বিক্ষোভ বেতন বৃদ্ধি বা চাকরির দাবিতে, যা তাদের সরকার কর্তৃক আগে থেকে বরখাস্ত করা হয়েছিল।

 

তাই তারা বলেছিল, অতীতের সরকার আমাদের সঙ্গে বৈষম্য করেছে এবং আমরা ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হওয়ায় বিনা কারণে আমাদের চাকরি হারিয়েছি। পরে আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি যে ১৫ বছরের অভিযোগ মাত্র ১৫ দিনের মধ্যে আমরা সমাধান করতে পারি না। আমাদের কিছু সময় দিন যাতে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারি। আপনারা কঠিন সময়ের মধ্যে গেছেন। আমাদের নিয়মতান্ত্রিকভাবে বিষয়টি সমাধান করতে হবে।এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ বিপ্লবের মেজাজে আছে।

 

সুতরাং এটি একটি বিপ্লবী পরিস্থিতি। তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এজন্য তারা এমন লোকদের খুঁজছে যারা তাদের সহকর্মীদের মৃত্যু ঘটিয়েছে। ফলে জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের অনুসারীদের ওপর হামলা চালিয়েছে।তিনি বলেন, আপনি যখন বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, তখন সেই সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায় তার সঙ্গে যুক্ত ছিল। সুতরাং আপনি পার্থক্য করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে তাদের উপর হামলা হয়েছে নাকি তারা হিন্দু বলে তাদের উপর হামলা হয়েছে। কিন্তু তাদের ওপর হামলা হয়েছে, এটা নিশ্চিত। তবে সরকার শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা করেছে। আমরা সবাইকে বলেছি যে আমাদের মতভেদ থাকতে পারে। এর মানে এই নয় যে আমাদের একে অপরকে আক্রমণ করতে হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পঞ্চগড়ে এসএসএসের ৮৭৫তম শাখা উদ্বোধন

পঞ্চগড়ে এসএসএসের ৮৭৫তম শাখা উদ্বোধন

by সমাচার ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬
0

দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ৮৭৫ তম শাখা হিসেবে পঞ্চগড় শাখার উদ্বোধন করা হয়েছে। নতুন এ শাখার কার্যক্রমের মাধ্যমে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর...

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

by সমাচার ডেস্ক
এপ্রিল ৯, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে...

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬
0

​টাঙ্গাইলের বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ তানভীর মিয়া (২৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকা থেকে...

টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

by সমাচার ডেস্ক
এপ্রিল ২, ২০২৬
0

গত সোমবার (২৯ মার্চ'২৬) ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার ফাতেমাগঞ্জ রেল স্টেশন থেকে ড্রাম বিক্রির উদ্দেশ্য বের হয় মোঃ রহমান মিয়া, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানান ঐ দিন...

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

by সমাচার ডেস্ক
এপ্রিল ২, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনবল নিয়োগে ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামিমা আক্তারের বিরুদ্ধে। জানা যায়, ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী...

Next Post
কলকাতা যাওয়ার পথে গুলিবিদ্ধ গোবিন্দ, আরও যা জানা গেল

কলকাতা যাওয়ার পথে গুলিবিদ্ধ গোবিন্দ, আরও যা জানা গেল

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

জুন ২৬, ২০২৬
টাঙ্গাইলে ফ্রান্সে যোগদান করলেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা

টাঙ্গাইলে ফ্রান্সে যোগদান করলেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা

জুন ২৫, ২০২৬
ধনবাড়ীতে ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট বিতরণ

ধনবাড়ীতে ধান মাড়াই যন্ত্র, সেচ সাশ্রয়ী AWD পাইপ ও ভার্মিকম্পোস্ট বিতরণ

জুন ২৫, ২০২৬
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

জুন ২৩, ২০২৬
কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালিহাতীতে কৃষি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?