মঙ্গলবার, জুন ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

গাজী টায়ার্সের আগুন ৩২ ঘণ্টা পর নিভেছে, ভবনধসের শঙ্কা

by সমাচার ডেস্ক
আগস্ট ২৭, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
গাজী টায়ার্সের আগুন ৩২ ঘণ্টা পর নিভেছে, ভবনধসের শঙ্কা

গাজী টায়ার্সের আগুন ৩২ ঘণ্টা পর নিভেছে, ভবনধসের শঙ্কা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজী টায়ার্স কারখানার আগুন ৩২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ছয়তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উচ্চ তাপ ও ধসের শঙ্কায় এখনই ভবনের ভেতরে অনুসন্ধান চালাচ্ছে না ফায়ার সার্ভিস। ফলে অপেক্ষা বাড়ছে নিখোঁজদের খোঁজে কারখানার বাইরে অপেক্ষমাণ স্বজনদের।

আজ সকাল সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক  এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আগুন নিভেছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় ভবনের ভেতর এখনো প্রচণ্ড তাপ। মাঝেমধ্যেই আগুনের শিখা জ্বলে উঠছে। এখনো প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ভবনের ফ্লোরগুলো বেঁকে গেছে। এখন ভবনের ভেতর ও বাইরের পলেস্তারা খসে পড়ছে। ভবনটিও ধসে পড়ার শঙ্কা আছে। ঝুঁকি থাকায় এখনই ভবনের ভেতর কোনো অনুসন্ধান চালানো যাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল হক। তিনি বলেন, ‘আমরা এখনই ভেতরে যাচ্ছি না। ভোরে টার্ন টেবল লেডার (টিটিএল) মেশিন দিয়ে ভবনের বাইরে থেকে ছাদে দেখা হয়েছে। হতাহত কাউকে পাওয়া যায়নি।’

আরও পড়ুন

দেলদুয়ার বিশ্ব পরিবেশ দিবস পালন

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ

সকাল থেকে ছয়তলা ভবনটির বিভিন্ন অংশ খসে পড়তে দেখা গেছে। নিরাপত্তার জন্য ভবনের আশপাশে যাচ্ছেন না কেউ। এ সময় কারখানার বিভিন্ন অংশে দুর্বৃত্তদের লুটপাট করতে দেখা যায়। এদিকে টানা দুই রাত অপেক্ষার পর মঙ্গলবার সকালেও কারখানার সামনে নিখোঁজদের স্বজনেরা ভিড় করে আছেন। তাঁরা বলছেন, অন্তত স্বজনদের মৃতদেহটুকু পেতে চান তাঁরা। প্রত্যক্ষদর্শী ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার রাত নয়টায় রূপগঞ্জের খাদুন এলাকায় কারখানাটির ছয়তলা একটি ভবনে লুটপাট চলাকালে নিচতলায় সিঁড়ির মুখে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ভবনটির ভেতরে থাকা অনেকেই আটকা পড়েন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি।

গাজী টায়ার্স কারখানার মালিক নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রোববার ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের এই নেতা। গোলাম দস্তগীরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে গতকাল সোমবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে লোকজন কারখানার ভেতরে ঢুকে লুটপাট শুরু করেন। বিকেল চারটার দিকে বরাব এলাকা থেকে একটি গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে এসে পুরো কারখানার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে আগে থেকেই লুটপাট চালানো দুর্বৃত্তদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরে অস্ত্রধারীরা পিছু হটে। রাত নয়টার সময় বিদ্যুৎহীন অন্ধকার ছয়তলা ভবনটিতে শত শত লোক লুটপাট চালাতে থাকেন। এ সময় কে বা কারা ভবনের নিচতলায় সিঁড়ির মুখে আগুন দেয়। এতে অন্তত ১৭৫ জন নিখোঁজের দাবি করা হচ্ছে। স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার নিখোঁজের একটি প্রাথমিক তালিকা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। যদিও পরে ফায়ার সার্ভিস তালিকা তৈরির বিষয়টি অস্বীকার করেছে। গাজী টায়ার সূত্রে জানা যায়, আগুনে পোড়া ছয়তলা ভবনটি মূলত তাঁদের কারখানার কাঁচামালের গোডাউন হিসেবে ব্যবহার হতো। আগুন লাগার সময় গোডাউনটিতে প্রচুর পরিমাণে রাবার ও রাসায়নিক মজুত ছিল। গাজী টায়ার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদুন এলাকার প্রায় ৪৫ একর জায়গাজুড়ে কারখানাটির অবস্থান। ভেতরে শেডসহ অন্তত ১৬টি স্থাপনা রয়েছে। ২০০২ সালে কারখানাটির উৎপাদন শুরু হয়। কারখানাটিতে দেশে উৎপাদিত রাবার থেকে রিকশা, বাস, ট্রাক, পিকআপ, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের টায়ার তৈরি হতো। কারখানাটিতে প্রায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করত। এর আগে গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজী টায়ার্স ও কর্ণগোপ এলাকার গাজী পাইপে আগুন দেওয়া হয়। সে সময় টানা চার দিন ধরে কারখানা দুটি আগুনে পোড়ে। লুটপাট করা হয় কারখানা দুটিতে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ার অভিযোগ করেছিলেন গোলাম দস্তগীর। দীর্ঘ সময় পর এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দেলদুয়ার বিশ্ব পরিবেশ দিবস পালন

দেলদুয়ার বিশ্ব পরিবেশ দিবস পালন

by সমাচার ডেস্ক
জুন ৮, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার উপজেলার পাথরাইল ইউনিয়নের নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়| বিদ্যালয়ের...

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ

by সমাচার ডেস্ক
জুন ৮, ২০২৬
0

টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের বিপর্যস্ত জীবনযাত্রায় স্বস্তি আনতে সোমবার (৮ জুন) সকালে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে| বাংলাদেশ...

বাসাইলে দিনব্যাপী ‘গ্রাম আদালত বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত

বাসাইলে দিনব্যাপী ‘গ্রাম আদালত বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুন ৮, ২০২৬
0

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা...

স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

by সমাচার ডেস্ক
জুন ৭, ২০২৬
0

স্ত্রী চলে গেছেন এক যুবকের হাত ধরে। স্বামী প্রতিশোধ নিতে সেই যুবকের স্ত্রীকেই বিয়ে করেছেন। টাঙ্গাইলের মির্জাপুরে এমন ঘটনা ঘটেছে। উপজেলার পেকুয়া গ্রামের এই ঘটনা ঘিরে এলাকায় চলছে...

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি।

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি

by সমাচার ডেস্ক
জুন ৭, ২০২৬
0

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৪টায় ঘাটাইল সরকারি জিবিজি কলেজ মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান...

Next Post
সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ

সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ

সর্বশেষ সংবাদ

দেলদুয়ার বিশ্ব পরিবেশ দিবস পালন

দেলদুয়ার বিশ্ব পরিবেশ দিবস পালন

জুন ৮, ২০২৬
টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ

জুন ৮, ২০২৬
বাসাইলে দিনব্যাপী ‘গ্রাম আদালত বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত

বাসাইলে দিনব্যাপী ‘গ্রাম আদালত বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬
স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

স্ত্রী পালালো যার সঙ্গে তার বউকে বিয়ে করলেন ভুক্তভোগী যুবক

জুন ৭, ২০২৬
টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি।

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় যুবদলের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি

জুন ৭, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?