বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

যাত্রাবাড়ীতে ফলবিক্রেতা হত্যা শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানা ও সজীব ওয়াজেদও আসামি

by সমাচার ডেস্ক
আগস্ট ২০, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
যাত্রাবাড়ীতে ফলবিক্রেতা হত্যা শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানা ও সজীব ওয়াজেদও আসামি

যাত্রাবাড়ীতে ফলবিক্রেতা হত্যা শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানা ও সজীব ওয়াজেদও আসামি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে নিহত তিনজনের পরিবার আজ আদালতে তিনটি হত্যা মামলা করেছে। এগুলোর একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদকেও (জয়) আসামি করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট তানভীর আহম্মেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলা তিনটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

নিহত তিনজন হচ্ছেন যাত্রাবাড়ী এলাকার ফলবিক্রেতা ফরিদ শেখ, কলেজশিক্ষার্থী ইমাম হাসান ও স্কুলছাত্র সিয়াম। ফলের দোকানদার ফরিদ শেখকে হত্যার অভিযোগে মামলাটি করেছেন তাঁর বাবা সুলতান শেখ। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ হাসিনার ছেলে ও তাঁর সাবেক তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদসহ ২১ জনকে আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

আরও পড়ুন

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মামলায় বলা হয়েছে, ৪ আগস্ট বেলা সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর হানিফ উড়াল সড়কের টোল প্লাজার সামনের সড়ক দিয়ে হেঁটে ফলের দোকানে যাচ্ছিলেন ফরিদ শেখ। তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে গুরুতর জখম হন ফরিদ। পরে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট তাঁর মৃত্যু হয়। মামলায় আরও উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনাসহ অন্যরা হত্যাকাণ্ডে সহযোগিতা করেন। কলেজছাত্র ইমাম হাসান হত্যা মামলা নারায়ণগঞ্জের সরকারি আদমজী এম ডব্লিউ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ইমাম হাসানকে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন সিয়ামের মা পারভীন আক্তার। মামলার অপর চার আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত উপকমিশনার শাকিল মোহাম্মদ, সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ ও শাহবাগ থানায় কর্মরত এসআই শাহাদাত আলী।

মামলায় উল্লেখ করা হয়েছে যে ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডে জড়িত আরও অনেক আসামি রয়েছেন। মামলায় ইমাম হাসানের মা দাবি করেছেন, তাঁর স্বামী ময়নাল হোসেন পুলিশের উপপরিদর্শক। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত আছেন। কোটা সংস্কারের ন্যায়সঙ্গত আন্দোলনে তাঁদের ছেলে অংশ নিয়েছিলেন। ২০ জুলাই দুপুর ১২টার দিকে তাঁদের ছেলে কাজলা উড়ালসেতুর নিচে চা খেতে গিয়েছিলেন। তখন পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছিল। তখন ইমাম হাসান একটি চায়ের দোকানে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ কর্মকর্তা জাকির হোসেন ইমাম হাসানসহ কয়েকজনকে দোকান থেকে বের করে আনেন। বাঁচতে চাইলে দৌড় দিতে বলেন পুলিশ কর্মকর্তা জাকির হোসেন। এরপর দৌড় দিলে জাকির হোসেন পেছন থেকে তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেন। তখন রাহাত হোসেন নামের এক তরুণ তাঁর ছেলেকে সেখান থেকে টেনে নিয়ে যেতে চাইলে পুলিশ কর্মকর্তা আবারও গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে ইমাম হাসান মারা গেছেন। আসামিরা পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন পারভীন আক্তার।

স্কুলছাত্র সিয়াম হত্যা মামলা ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সিয়ামকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন সিয়ামের বাবা মো. জিয়া। মামলায় সাবেক আইজিপি ছাড়া ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার মিঠুন কুমার কুন্ডু, গেন্ডারিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা কামাল, নারায়ণগঞ্জের রায়হান, শাহাবুদ্দিন, সাজেদ খান, জাকির হাওলাদার, আবদুর রাজ্জাক, সজল ও জিয়াউল হককে আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ পুলিশের ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী শাহাদাত হোসেন বলেন, সিয়ামের বাবা একজন দিনমজুর। তাদের গ্রামের বাড়ি ভোলায়। সিয়াম ঢাকার যাত্রাবাড়ীতে খালার বাসায় বেড়াতে এসেছিল। ১৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তারা মিছিল করতে করতে হানিফ উড়ালসড়কের গোলচত্বরের কাছে এসেছিল। তখন পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একপর্যায়ে সিয়াম গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

by সমাচার ডেস্ক
মে ১৩, ২০২৬
0

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার...

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি EDGE প্রোগ্রামের ১৭তম থেকে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সকল ব্যাচের সার্টিফিকেট প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।...

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় করা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারী (৭৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেফতার করে।...

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইল ভূঞাপুরে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করার অভিযোগে ভূঞাপুরে বাহাদিপুর ভাই-বন্ধু ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার দুপুরে...

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

by সমাচার ডেস্ক
মে ১১, ২০২৬
0

টাঙ্গাইলে ভূঞাপুরে হাসান নামে একজন মাদক কারবারী ও তার সহযোগি সুমন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।...

Next Post
যাঁরা সিটি করপোরেশন নষ্ট করেছেন, তাঁদের রাখতে চাই না: রাজশাহী সিটির নতুন প্রশাসক

যাঁরা সিটি করপোরেশন নষ্ট করেছেন, তাঁদের রাখতে চাই না: রাজশাহী সিটির নতুন প্রশাসক

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন আরিফুল হক প্রিন্স

মে ১৩, ২০২৬
মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন

মে ১১, ২০২৬
বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার

মে ১১, ২০২৬
ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

ভূঞাপুরে তেলের পাম্পে মাপে কারসাজি মালিককে জরিমানা

মে ১১, ২০২৬
ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি, আটক ২

মে ১১, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?