সোমবার, নভেম্বর ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

চট্টগ্রামে থানা–ফাঁড়িতে আগুন, ভাঙচুরে ৫০০ অস্ত্র ও ১২ হাজার গুলি লুট

by সমাচার ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
চট্টগ্রামে থানা–ফাঁড়িতে আগুন, ভাঙচুরে ৫০০ অস্ত্র ও ১২ হাজার গুলি লুট

চট্টগ্রামে থানা–ফাঁড়িতে আগুন, ভাঙচুরে ৫০০ অস্ত্র ও ১২ হাজার গুলি লুট

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সামনে আগুনে ভস্মীভূত সাঁজোয়া যানের পাশে পুড়ে সাদা হয়ে যাওয়া চারটি পিকআপ পড়ে রয়েছে। আরেকটু দূরে ছয়টি কার ও মাইক্রোবাস এবং চারটি মোটরসাইকেলেরও একই অবস্থা।

থানায় ঢুকতেই হাতের বাঁ পাশে ছিল অভ্যর্থনাকক্ষ (ডিউটি অফিসারের কক্ষ)। সেটি পুড়ে ছাই হয়ে গেছে। আরেক পাশে ওসির কক্ষটির কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। থানা ভবনের দোতলায় উঠতেই এসআই ও এএসআইদের বসার কক্ষ। পুরো কক্ষ পরিণত হয়েছে ধবংসস্তূপে। তৃতীয় তলায় থাকেন এসআই ও পুলিশের সদস্যরা। সেখানে তাঁদের জিনিসপত্র ও খাট ভেঙে চুরমার করা হয়। প্রাথমিকভাবে কোতোয়ালি থানার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে দেড় কোটি টাকা। ভেতরের আসবাব, ল্যাপটপসহ অন্যান্য জিনিসের হিসাব এখনো করা হয়নি। কোতোয়ালিসহ নগরের আটটি থানা ভবন ও আটটি পুলিশ ফাঁড়ির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে ২১ কোটি টাকা।

আরও পড়ুন

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

এদিকে নগরের বিভিন্ন থানা থেকে প্রায় ৫০০ অস্ত্র ও ১২ হাজারের বেশি গুলি লুট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, পিস্তল ও রাইফেল। আগুনে থানায় থাকা কাগজপত্র পুড়ে যাওয়ায় সঠিক পরিসংখ্যান জানতে পারেনি পুলিশ। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে ৩৫টি অস্ত্র ও ২৭৫টি গুলি উদ্ধার করেছে র‍্যাব গতকাল। বাকি অস্ত্রগুলো উদ্ধার না হওয়ায় অপরাধীরা ছিনতাই, খুনসহ বিভিন্ন কাজে ব্যবহারের শঙ্কা রয়েছে। ছাত্র–জনতার অভ্যুথানে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন লোকজন। এর মধ্যে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে নগরের আটটি থানা ধবংসস্তূপে পরিণত হয়। পতেঙ্গা ও ইপিজেড থানা বেশি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে পাশের ফাঁড়িতে এসব থানার কার্যক্রম চলছে।

নগর পুলিশের উপকমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন  বলেন, প্রাথমিকভাবে থানা ও পুলিশ ফাঁড়ির শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে ২১ কোটি টাকা। থানা, ফাঁড়ির আসবাবসহ অন্যান্য জিনিসের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত থানাগুলোর মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিকল্প ব্যবস্থায় সব থানার কার্যক্রম চলমান। লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারে পুলিশর অভিযান অব্যাহত আছে জানান পুলিশ কর্মকর্তা এস এম মোস্তাইন হোসেন। তিনি বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ সূত্র জানায়, নগরের পাহাড়তলী থানায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নির্ধারণ হয় ১ কোটি ৬০ লাখ টাকা। পুরো থানায় দেয়াল ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। ইপিজেড থানায় ৭০ লাখ, পতেঙ্গায় ৮০ লাখ, হালিশহরে দেড় কোটি, ডবলমুরিংয়ে ১ কোটি ২০ লাখ, চান্দগাঁও ১ কোটি ২০ লাখ, বন্দর দেড় কোটি, সদরঘাট ৮০ লাখ ও আকবর শাহ থানায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া পুলিশ ফাঁড়ির মধ্যে পাথরঘাটায় ৮০ লাখ, সদরঘাটে ১ কোটি, ইপিজেডে ৭০ লাখ, উত্তর হালিশহরে ৬০ লাখ, মোহরায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়। এর বাইরে দামপাড়া পুলিশ লাইনসে ৬০ লাখ টাকার ক্ষতি নির্ধারণ করা হয়। থানায় কাজে যোগ দেওয়া কয়েকজন পুলিশ কর্মকর্তা  জানান, স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ তাঁদের ১১ দফা দাবি যাতে বাস্তবায়িত হয়। কোনো রাজনৈতিক দলের হয়ে পুলিশ যাতে আর ব্যবহার না হয়। স্বাধীনভাবে কাজ করতে পারে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে একজন নেত্রী পালিয়েছেন, তিনি শেখের মেয়ে শেখ হাসিনা। এ জীবনে তিনি আর কোনো দিন ফিরবেন না। রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের...

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল...

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার চুনিয়া ও আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায়...

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবনির্বাচিত জেলা আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

by সমাচার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলার ১২ ইউনিয়ন থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড...

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

শেখ হাসিনা এ জীবনে আর কোনো দিন ফিরবেন না- মুক্তিযুদ্ধমন্ত্রী

নভেম্বর ৮, ২০২৬
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

নভেম্বর ৮, ২০২৬
মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নভেম্বর ৮, ২০২৬
টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা জামায়াতের আমীরের শপথ অনুষ্ঠিত

নভেম্বর ৮, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বিশাল মিছিল

নভেম্বর ৮, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?