নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত টাঙ্গাইলে স্কুল ছাত্র শহীদ মারুফের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেছেন জেলা, উপজেলা ও সেনাবাহিনীর কর্মকর্তারা। টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, সেনাবাহিনীর ক্যাপ্টেন শাওন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বুধবার (১৪ আগস্ট) সকালে শাহীন স্কুলের দশম শ্রেণীর স্কুল ছাত্র শহীদ মারুফের টাঙ্গাইল শহরের সাবালিয়ার বাসায় যান। এ সময় তারা শহীদ মারুফের মা, বোন ও অন্যান্য সদস্যদের সান্তনা দেন এবং পরিবারের নিরাপত্তা দেয়াসহ সার্বক্ষনিক পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, গত (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার সময় নিহত হয় স্কুল ছাত্র মারুফ।
টাঙ্গাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদযাপন
বাঙালি সংস্কৃতির দুই প্রধান পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, দর্শন ও চেতনাকে ধারণ করে টাঙ্গাইলে উদযাপিত হলো যৌথ ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’। টাঙ্গাইলে...











