বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home বাংলাদেশ

যশোরে হিন্দু অধ্যুষিত গ্রামে গ্রামে রাত জেগে পাহারা

by সমাচার ডেস্ক
আগস্ট ৮, ২০২৪
in বাংলাদেশ, লিড নিউজ
A A
যশোরে হিন্দু অধ্যুষিত গ্রামে গ্রামে রাত জেগে পাহারা

যশোরে হিন্দু অধ্যুষিত গ্রামে গ্রামে রাত জেগে পাহারা

সমাচার ডেস্ক: যশোরে হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ডাকাতি ও লুটপাট থেকে রক্ষা পেতে গত সোমবার রাত থেকে তাঁরা লাঠি, বাঁশি ও টর্চলাইট নিয়ে ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিচ্ছেন।

শেখ হাসিনার পদ এ দেশত্যাগের খবরে গত সোমবার দুপুরের পর থেকে যশোরের অভয়নগর, মনিরামপুর ও বাঘারপাড়া উপজেলায় অর্ধশতাধিক হিন্দু বাড়ি এবং হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ডাকাতি ও লুটপাট করা হয়। পরের দিন মঙ্গলবার রাত পর্যন্ত এ সব ঘটনা ঘটে। এসব ঘটনায় হিন্দুদের মধ্যে ভয়–আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ধর্মীয় হামলা থেকে রক্ষা পেতে বৈঠক করে হিন্দু অধ্যুষিত গ্রামে রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, যুবক ও তরুণদের সঙ্গে কথা বলে জানা যায়, হামলা প্রতিহত করতে স্থানীয় লোকজন দলে দলে ভাগ হয়ে বিভিন্ন গ্রাম পাহারা দিচ্ছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিকেরা বলেন, গত সোমবার বিকেলে কয়েক শ লোক বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বাজারের অন্তত ২৫টি দোকানে হামলা চালায়। এর মধ্যে ২০টি হিন্দুদের দোকান। তারা এ সময় দোকানে থাকা সব মালামাল লুট করে নিয়ে যায়। সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবলু কুমার সাহার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এরপর রাতে ১০ থেকে ১২ জন রামদা ও দেশি অস্ত্র নিয়ে নারিকেলবাড়িয়া গ্রামের লিটন কুন্ডুর বাড়ির ঘরের গ্রিল কেটে ঘরে ঢোকে। তাদের সবার মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যান। ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, বর্তমানে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। মন্দির ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট ঠেকাতে চার থেকে পাঁচজন করে দলে ভাগ হয়ে গ্রাম পাহারা দিচ্ছে।

আরও পড়ুন

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর রায় বলেন, ‘আমার নিজের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। একটি মন্দিরের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ইউনিয়নের ১৭টি গ্রামের মধ্যে ৮টি হিন্দু অধ্যুষিত। হামলা, ভাঙচুর ও লুটপাট ঠেকাতে আটটি গ্রামের লোকজন রাতে ছোট ছোট দল করে গ্রামে গ্রামে পাহারা দিচ্ছেন।’ অভয়নগর উপজেলার পায়রা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বারান্দী গ্রামের মনিশংকর রায়ের বাড়িতে গত সোমবার বিকেলে একদল লোক হামলা চালিয়ে ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। সন্ধ্যায় একই গ্রামের বাসিন্দা ও পায়রা ইউপির সাবেক চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, রবিন বিশ্বাস, যুধিষ্ঠির বিশ্বাস ও মহেন বৈরাগীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। উপজেলার ধোপাদী গ্রামের ব্যবসায়ী কৃষ্ণ দত্তের বাড়িতেও হামলা চালিয়ে লুটের ঘটনা ঘটে। সোমবার রাতে উপজেলার জয়খোলা গ্রামের রবিশংকর বিশ্বাসের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় বাড়ির তিনজনকে পিটিয়ে জখম করা হয়। গ্রামের চিরঞ্জিত রায় বলেন, ‘মঙ্গলবার রাত থেকে দলে দলে ভাগ হয়ে আমরা গ্রাম পাহারা দিচ্ছি।’ উপজেলার সুন্দলী ইউনিয়নে ১০টি গ্রাম। সব কটি গ্রাম হিন্দু অধ্যুষিত। ১০টি গ্রামের বাসিন্দা রাত জেগে গ্রামগুলো পাহারা দিচ্ছেন। সুন্দলী গ্রামের প্রিয়ব্রত ধর বলেন, রাত সাড়ে আটটা থেকে পাহারা শুরু হয় এবং ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত তা চলে। সুন্দলী বাজার থেকে ১০টি গ্রামের লোকজনের সঙ্গে কিছুক্ষণ পর পর মোবাইলে খোঁজখবর নেওয়া হয়।

সুন্দলী ইউপির চেয়ারম্যান বিকাশ রায় বলেন, ‘আমার বাড়ির সামনে একটি অফিস ছিল। হামলা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। আমি বর্তমানে এলাকাতে থাকছি না। ইউনিয়নের সব কটি গ্রামের বাসিন্দা রাত জেগে গ্রামগুলো পাহারা দিচ্ছেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে ১২ বছর বয়সি বুদ্ধিপ্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম মোফাজ্জল হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। বুধবার...

সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

by সমাচার ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নে...

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

by সমাচার ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে ক্রয় করা সাড়ে তিন শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন শিরিনা জেসমিন নামে এক নারী। জমিতে ছাপড়া ঘর নির্মাণ, পরিবারের সদস্যদের হুমকি এবং চাঁদাবাজির মামলা...

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পান-জর্দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা...

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

by সমাচার ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির...

Next Post
আত্মদানকারী ছাত্রদের সেইসব প্রত্যাশা পূরণ করতে হবে

আত্মদানকারী ছাত্রদের সেইসব প্রত্যাশা পূরণ করতে হবে

সর্বশেষ সংবাদ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ

নভেম্বর ১১, ২০২৬
সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

সরকারি দামের থেকে বেশি দামে সার বিক্রি, জরিমানা দুই ডিলারের

নভেম্বর ১১, ২০২৬
মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৬
পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

নভেম্বর ১০, ২০২৬
টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট

নভেম্বর ১০, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?