বুধবার, জুলাই ১, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

by সমাচার ডেস্ক
জুলাই ৬, ২০২৪
in টাঙ্গাইল জেলা, লিড নিউজ
A A
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

মোঃ মোমিনুর রহমান (মোমিন): টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হচ্ছে হাজার হাজার পরিবার। গরু—ছাগল, হাঁস—মুরগি নিয়ে বেশি বিপাকে পড়েছেন বন্যার্তরা। দেখা দিচ্ছে সুপেয় পানির অভাব। অন্যদিকে জেলার ভূঞাপুরে যমুনা নদীর পানি গ্রামে প্রবেশ করায় একটি পাকা সড়ক ভেঙে গেছে। এ ছাড়া পানিবন্দি হয়ে পড়েছেন শতশত পরিবার। এতে দুর্ভোগে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষজন। সরেজমিনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া, ঘোষপাড়া, খানুরবাড়ী, ভালকুটিয়া এলাকায় দেখা গেছে যমুনা নদীর পানি পাড় উপচে এসব এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন মানুষজন। রাস্তা তলিয়ে যাওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। গত দুই দিন ধরে তারা পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ ছাড়া যমুনা নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় গোবিন্দাসী—কষ্টাপাড়া—ভালকুটিয়া রাস্তাটি ভেঙে গেছে। এতে ওই রাস্তায় চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। গোবিন্দাসী বাজারের কিছু অংশ পানিতে তলিয়ে পানিবন্দি উপজেলার গাবসারা, নিকরাইল, অর্জুনা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষজন। শনিবার (৬ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত যমুনা নদীর ভূঞাপুর অংশে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আর বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বঙ্গবন্ধু সেতু এলাকায় যমুনা নদীতে দুপুর ১২টা পর্যন্ত বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া সকাল ৯টার তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র—যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৮ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৭ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা ব্রিজ পয়েন্টে ১৮ সেন্টিমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ২৪ সেন্টিমিটার, মির্জাপুর পয়েন্টে ১২ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। জেলার ভুঞাপুর, কালিহাতী, নাগরপুর, গোপাপলপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙনও অব্যাহত রয়েছে। ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়ার ইউপি সদস্য আব্দুল কাদের জানান, পানির স্রোতের কারণে ভালকুটিয়া এলাকার পাকা রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিবছরই যমুনা নদীর পানি এলাকায় প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষজন। নদীতে স্থানীয় একটি বাঁধ নির্মাণ করা হলে এলাকায় বন্যা হবে না। উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার বলেন, যমুনার পানি লোকালয়ে আসায় কষ্টাপাড়া, ভালকুটিয়া, খানুরবাড়ি, চিতুলিয়াপাড়াসহ কয়েকটি গ্রামের মানুষজন পানিবন্দি হয়ে পড়েছেন। ভালকুটিয়ার রাস্তাটি ভেঙে যাওয়ায় আরও বেশি দুর্ভোগে বেড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকেও বন্যার্ত মানুষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। এ ছাড়া ভাঙন এলাকা ও বন্যাকবলিতদের খোঁজখবর রাখা হচ্ছে। প্রশাসনের সকল প্রস্তুতি রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন

আরও পড়ুন

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলম হত্যায় মসজিদের মুয়াজ্জিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ঋণে জর্জরিত মুয়াজ্জিন মোশারফ হোসেন (৪২) নাজমার কাছে টাকা ধার চাইতে গিয়েছিলেন। ধার দিতে রাজি...

ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খাদ্যগুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ভূঞাপুর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনকালে তিনি খাদ্যশস্য সংরক্ষণ কার্যক্রম, গুদামের পরিবেশ এবং...

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির...

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই লক্ষ্যকে সামনে...

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

by সমাচার ডেস্ক
জুন ৩০, ২০২৬
0

মো. রাসেল আহমেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গণকবর এলাকায় বিভিন্ন সময়ে তরুণ-তরুণীদের আড্ডা দিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরে এ এলাকায়...

Next Post
সরকারের পক্ষ থেকে হাসপাতালগুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে— বানিজ্য প্রতিমন্ত্রী

সরকারের পক্ষ থেকে হাসপাতাল গুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে— বানিজ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

জুন ৩০, ২০২৬
ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

ভূঞাপুর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও মাহবুব হাসান

জুন ৩০, ২০২৬
টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

জুন ৩০, ২০২৬
কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

কৃষি ও পুষ্টি উন্নয়নের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৩০, ২০২৬
ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

ক্লাস চলাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা, পবিত্র স্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ

জুন ৩০, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?