মোঃএরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদেও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শাহ নাসির উদ্দীন বোগদাদী ইয়াতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচির উদ্যোগ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ বদরুল আলম মিয়া, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান মোগল, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবির হোসেন, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম এবং শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. কাদের মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
দোয়া মাহফিলে উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন। পাশাপাশি মাভাবিপ্রবির পক্ষ থেকে দেশের সার্বিক কল্যাণ কামনা করছি।’
অনুষ্ঠানে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।










