সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর

১৭ নভেম্বর মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬
in টাঙ্গাইল সদর, বিশেষ প্রতিবেদন, লিড নিউজ
A A
আজ মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী

আজ মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা। বৃটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বলিষ্ট নেতৃত্বদানকারী নেতা হচ্ছেন ভাসানী। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী ১৭ নভেম্বর । দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মওলানা ভাসানী ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং পরে তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। এই দিনে তার পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুরিদান, ভক্ত, রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

আরও পড়ুন

টাঙ্গাইলে ১২৮৯ বোতল ফায়ারডিল ও স্কার্ফ সিরাপসহ গ্রেফতার ৫ জন

টাঙ্গাইলে সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা গ্রেপ্তার

মওলানা ভাসানী ছিলেন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশ গড়ার অগ্রণী সংগ্রামী। তার জীবনযাপন ছিলো অত্যন্ত সাদাসিধে এবং তিনি সবসময় ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতেন। তিনি সবসময় সাধারণ মানুষের অধিকার ও সমতা রক্ষায় সংগ্রাম করে গেছেন। দেশ ও জনগণের জন্য তার আত্মত্যাগ এবং প্রজ্ঞার কারণে তিনি বাঙালি জাতিসত্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এই দিনে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভোরে র‌্যালি এবং মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে দিবসটির আনুষ্ঠানিকতা। এরপর দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। কয়েকদিন আগে থেকেই তার ভক্তরা সন্তোষে এসে উপস্থিত হয়েছেন।

এছাড়া, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ চলমান, যেখানে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করছেন। এই বিশেষ দিনটিতে সন্তোষ এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য।

মওলানা ভাসানীর এই মৃত্যুবার্ষিকী শুধু তার ব্যক্তিগত অবদানকে সম্মান জানানোই নয়, বরং আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির উন্নতির জন্য তার অবদানকে স্মরণ করার অন্যতম সুযোগ।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জনকল্যাণমুখী দর্শনের এক জীবন্ত স্মারক ঐতিহাসিক মুসাফিরখানা । পকেটে টাকা নেই, মাথার ওপর নেই কোনো ছাদ-তবুও এক বেলা আহার কিংবা নিরাপদ আশ্রয়ের জন্য বিন্দুমাত্র সংশয় জাগে না মনে। দূর-দূরান্ত থেকে আসা পথচারী, অসচ্ছল মানুষ আর ভক্ত-অনুসারীদের জন্য বিগত আটটি দশক ধরে এমনই এক অনন্য ভরসাস্থল এই ‘মুসাফিরখানা’।১৯৪৬ সালে মওলানা ভাসানী নিজ হাতে এই সেবাশ্রমটি প্রতিষ্ঠা করেন। আমৃত্যু যিনি কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম করেছেন। সাধারণ মানুষের প্রতি তার সেই চিরন্তন মমত্ববোধ ও দর্শনের প্রতিফলন আজও অম্লান সন্তোষের আঙিনায়। আজকের ব্যক্তিকেন্দ্রিক ও জটিল আর্থ-সামাজিক বাস্তবতায় যেখানে ন্যূনতম স্বার্থ ছাড়া সমানুভূতি মেলা ভার, সেখানে আটটি দশক ধরে একটি মুসাফিরখানা সচল থাকা এক বিরল দৃষ্টান্ত। এটি কেবল একটি সেবামূলক প্রতিষ্ঠানই নয় বরং মওলানা ভাসানীর সমতা, ভ্রাতৃত্ব ও বৈষম্যহীন সমাজভাবনার এক জীবন্ত দলিল।

এই মুসাফিরখানার রান্নাঘরে দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে নিরলসভাবে কাজ করছেন চান মিয়া। তিনি জানান, ‘প্রতিদিন নিয়মিত দুবেলা খাবার পরিবেশন ছাড়াও প্রতি বৃহস্পতিবার এবং প্রতি চন্দ্র মাসের ১১ তারিখে এখানে বিশেষ তবারক বিতরণ করা হয়। এসব দিনে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে। ’টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাওলানা ভাসানীর ব্যবহৃত সরঞ্জাম, টাইপরাইটারসহ চীনের বিপ্লবী নেতা মাও সে-তুঙের উপহার দেওয়া ঐতিহাসিক ট্রাক্টরটি সংরক্ষিত থাকলেও দীর্ঘদিনের পরিচর্যার অভাবে কয়েকটি স্মৃতিচিহ্ন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র নিয়ে একটি আধুনিক জাদুঘর গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীরা।

মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী বলেন, ‘মাও সে-তুঙ বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ট্রাক্টর উপহার দিয়েছিলেন। এটি আরও যত্নসহকারে সংরক্ষণের পাশাপাশি ভাসানীর ব্যবহৃত সব জিনিসপত্র ও বিদেশে তোলা ছবি একসঙ্গে রাখতে বড় পরিসরে একটি আধুনিক মিউজিয়াম নির্মাণের দাবি জানাচ্ছি।’

মওলানা ভাসানীর নাতি ও বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, ‘স্মৃতিবিজড়িত জিনিসপত্র সংরক্ষণের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুটা পদক্ষেপ নিলেও আমাদের দাবি, আরও জোরালো উদ্যোগ নিয়ে এখানে একটি আধুনিক মিউজিয়াম গড়ে তোলা হোক। সেখানে ট্রাক্টর, সাবান কারখানাসহ সব নিদর্শন সংরক্ষণ করলে পরবর্তী প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে।

তিনি আরো বলেন,মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও তাঁর জীবনী বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হোক। যাতে নতুন প্রজন্ম তাঁর আদর্শ বুকে ধারণ করতে পারে।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগদানের পর মওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত সবকিছু পরিদর্শন করেছি এবং তাঁর পরিবারের সঙ্গেও আলোচনা করেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, মওলানা ভাসানীর কোনো স্মৃতিচিহ্নই নষ্ট হতে দেব না। তাঁর ব্যবহৃত সব ঐতিহাসিক নিদর্শন যথাযথভাবে সংরক্ষণ ও সুন্দরভাবে উপস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু করেছি এবং এ উদ্যোগ অব্যাহত থাকবে।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের সুপারিবাগান এলাকায় ১২৮৯ বোতল ফায়ারডিল ও স্কার্ফ সিরাপসহ গ্রেফতার ৫ জন

টাঙ্গাইলে ১২৮৯ বোতল ফায়ারডিল ও স্কার্ফ সিরাপসহ গ্রেফতার ৫ জন

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬
0

টাঙ্গাইলে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৫০ বোতল ফায়ারডিল এবং ৮৩৯ বোতল স্কার্ফ সিরাপসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল। ​রোববার (১৫...

টাঙ্গাইলে সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা গ্রেপ্তার

টাঙ্গাইলে সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬
0

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।...

টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি'র নেতার মামলায় ৪ সাংবাদিক কারাগারে, মুক্তি দিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মামলায় ৪ সাংবাদিক কারাগারে, মুক্তি দিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬
0

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের খোঁজখবর নিতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক। সোমবার তিনি টাঙ্গাইল জেলা কারাগারে...

ঘাটাইলের সাগরদিঘীতে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি

ঘাটাইলের সাগরদিঘীতে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬
0

মহা পবিত্র বিশ্ব ওরশ শরীফ-২০২৭ উপলক্ষে টাঙ্গাইল ঘাটাইলে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দাওয়াতি ও প্রচারমূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সাগরদিঘীতে জাকের পার্টি...

মুসলিম নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে টাঙ্গাইলে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

মুসলিম নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে টাঙ্গাইলে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬
0

মুসলিম নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ...

Next Post
টাঙ্গাইলে সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা গ্রেপ্তার

টাঙ্গাইলে সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলের সুপারিবাগান এলাকায় ১২৮৯ বোতল ফায়ারডিল ও স্কার্ফ সিরাপসহ গ্রেফতার ৫ জন

টাঙ্গাইলে ১২৮৯ বোতল ফায়ারডিল ও স্কার্ফ সিরাপসহ গ্রেফতার ৫ জন

নভেম্বর ১৬, ২০২৬
টাঙ্গাইলে সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা গ্রেপ্তার

টাঙ্গাইলে সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা গ্রেপ্তার

নভেম্বর ১৬, ২০২৬
আজ মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী

১৭ নভেম্বর মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী

নভেম্বর ১৬, ২০২৬
টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি'র নেতার মামলায় ৪ সাংবাদিক কারাগারে, মুক্তি দিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

টাঙ্গাইলে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মামলায় ৪ সাংবাদিক কারাগারে, মুক্তি দিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

নভেম্বর ১৬, ২০২৬
ঘাটাইলের সাগরদিঘীতে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি

ঘাটাইলের সাগরদিঘীতে জাকের পার্টির দাওয়াতি র‌্যালি

নভেম্বর ১৬, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?