শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৬
in টাঙ্গাইল জেলা, লিড নিউজ
A A
অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প

অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল ও চাদর তৈরির তাঁত কারখানাগুলো সুতা ও রঙের মূল্যবৃদ্ধি, যান্ত্রিক পাওয়ার লুমের আগ্রাসন, শ্রমিক সংকট এবং সুদূরপ্রসারী বাজার ব্যবস্থাপনার অভাবে তীব্র অস্তিত্ব সংকটে পড়েছে। হাড়ভাঙা পরিশ্রমের পরও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও উপযুক্ত মজুরি না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন এই শিল্পের মূল কারিগররা। জীবন-জীবিকার রূঢ় বাস্তবতায় বাধ্য হয়ে বহু দক্ষ তাঁতি পূর্বপুরুষের এই সুপ্রাচীন পেশা ছেড়ে দিচ্ছেন।

* তৈরি হয় ৬ ধরনের বাহারি চাদর
          * বাথুলিসাদীর ৮০ কারখানার ৭০টিই বন্ধ
     * সংসার চালাতে না পেরে পেশা বদল

আরও পড়ুন

মাদকসেবনের ভিডিও ধারণের পর চাঁদাবাজির মামলা, ৪ সাংবাদিক গ্রেপ্তার; বাদী বিএনপি নেতা

নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের মেগাফাইনাল খেলা অনুষ্ঠিত

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিআই পণ্য তাঁতের শাড়ির পরই বাহারি সুতা আর নিপুণ কারুকার্যের তৈরি টাঙ্গাইলের ফ্যাশনেবল শাল-চাদর দেশজুড়ে জনপ্রিয়। জেলার বাসাইল উপজেলার বাথুলি সাদী, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে শাল-চাদরের কারখানা রয়েছে। তবে বাসাইলের বাথুলি সাদী গ্রামে কারখানার সংখ্যা সবচেয়ে বেশি। একসময় এই এলাকায় ৮০টি কারখানা সচল থাকলেও কাঁচামালের দাম বৃদ্ধি, পাওয়ার লুমের দাপট এবং কারিগর সংকটে এর মধ্যে ৭০টি কারখানাই সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বাজারজাতকরণের সঠিক নীতিমালার অভাব ও ধারাবাহিক লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরাও নতুন করে পুঁজি বিনিয়োগে সাহস পাচ্ছেন না।

তাঁত কারখানাগুলোতে সুতা, বুনন পদ্ধতি ও নকশার ভিন্নতায় প্রধানত ৬ ধরনের শাল ও চাদর তৈরি হয়। বংশাল, মনিপুরী, নয়নতারা ও ময়ূরকণ্ঠীসহ নানা ডিজাইনের এসব চাদর আকার ও মানভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। ধরন অনুযায়ী উল্লেখযোগ্য শাল-চাদরগুলো হচ্ছে- ঐতিহ্যবাহী তাঁতে সুতি সুতায় বোনা হালকা শীতের জন্য বেশ আরামদায়ক ‘খাঁটি সুতি চাদর’। তীব্র শীত নিবারণের জন্য শতভাগ উলের বা পশমি সুতায় তৈরি মোলায়েম ও উষ্ণ ‘উলের শাল ও চাদর’। উৎসব বা অনুষ্ঠানের উপযোগী করতে সুতির সাথে সিল্ক বা কৃত্রিম সুতার সংমিশ্রণে তৈরি চকচকে ও মসৃণ ‘সিল্ক ও মিক্সড সুতার চাদর’। টাঙ্গাইল শাড়ির আদলে শালের জমিন ও পাড়ে জামদানি বা জ্যাকার্ড তাঁতের নিখুঁত নকশা তোলা ‘জামদানি ও ঐতিহ্যবাহী নকশার শাল’। সাধারণত বয়স্ক বা পুরুষদের ব্যবহারের জন্য একরঙা জমিনের ওপর চিকন চেলি পাড়ের নকশা করা ‘চেলি পাড় ও একরঙা শাল’। এবং তাঁতে বোনা সাধারণ কাপড়ের ওপর পরবর্তীতে ব্লক প্রিন্ট, বাটিক বা সুতার এমব্রয়ডারি করে তৈরি আধুনিক ফ্যাশনেবল ‘ব্লক ও এমব্রয়ডারি শাল’। আকারভেদে নারীদের ফ্যাশনেবল শালগুলো প্রস্থে ২ থেকে ২.৫ হাত এবং দৈর্ঘ্যে ৪ থেকে ৫ হাত হয়ে থাকে। পুরুষদের বা গায়ে জড়িয়ে রাখার জন্য ৪ হাত চওড়া এবং ৭ থেকে ৯ ফুট লম্বা ‘কিং সাইজ’ চাদরও তৈরি হয়। মান ও হাতের কাজের সূক্ষ্মতার ওপর ভিত্তি করে বাজারে প্রতিটি চাদর ৭০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত মূল্যে কেনাবেচা হয়।

বাথুলিসাদী গ্রামের তাঁত মালিক আ. ছালাম জানান, সুতার অগ্নিমূল্যে আগের মতো আর লাভ থাকে না। ব্যাংক ও চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা চালিয়ে কিস্তি পরিশোধের পর পরিবার নিয়ে টিকে থাকাই দায় হয়ে পড়েছে। লোকসানের কারণে তিনি তাঁর ৩৬টি তাঁতের মধ্যে ১৪টি বন্ধ করে দিয়েছেন এবং বর্তমানে মাত্র ২২টি তাঁত চালু রেখেছেন।

অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প

আরেক তাঁত মালিক মো. বাদল মিয়া বলেন, ‘কক্সবাজার, শ্রীমঙ্গল, সিলেট ও রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকায় টাঙ্গাইলের চাদরের চাহিদা বাড়ছে। টাঙ্গাইল শাড়ির মতো শাল-চাদর বিদেশে রপ্তানির উদ্যোগ ও স্বল্প সুদে সরকারি ঋণের ব্যবস্থা করলে এই শিল্প টিকে থাকত।’ তাঁর দুটি কারখানায় ৮টি পাওয়ার লুম ও ৬টি খটখটি তাঁত রয়েছে। প্রতিকূল পরিস্থিতির কারণে যেকোনো সময় এসব কারখানাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।

এদিকে, মজুরি বৈষম্য ও স্বল্প আয়ে মানবেতর জীবনযাপন করছেন কারিগররা। দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত কারিগর মাহিম, শিপন, শওকত, মনির, সানি, লালচান ও আহাদ জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাওয়ার লুমে কাজ করে তাঁরা ২০টি চাদর বুনতে পারেন এবং প্রতি চাদরে ২৫ টাকা মজুরি পান। অন্যদিকে, খটখটি তাঁতে দিনে সর্বোচ্চ ৬-৭টি চাদর বোনা যায়- যেখানে প্রতি চাদরে মজুরি মেলে ৫০ থেকে ৫৫ টাকা। বর্তমান বাজারদরে এই সামান্য আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় অনেকেই পেশা বদলাচ্ছেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের (বাতাঁবো) টাঙ্গাইলের বাজিতপুর বেসিক সেন্টারের লিয়াজোঁ অফিসার জাহিদুর রহমান বলেন, ‘কাঁচামালের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে প্রতিযোগিতামূলক বাজারে অনেক মালিক লোকসানে পড়ে কারখানা বন্ধ করে অন্য পেশায় ঝুঁঁকছেন। সরকারি সহযোগিতা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো জরুরি।’

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাদকসেবনের ভিডিও ধারণের পর চাঁদাবাজির মামলা, ৪ সাংবাদিক গ্রেপ্তার; বাদী বিএনপি নেতা

মাদকসেবনের ভিডিও ধারণের পর চাঁদাবাজির মামলা, ৪ সাংবাদিক গ্রেপ্তার; বাদী বিএনপি নেতা

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৬
0

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে বিএনপি'র নেতার মবের শিকার হয়েছেন চারজন সাংবাদিক। শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে...

নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের মেগাফাইনাল খেলা অনুষ্ঠিত

নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের মেগাফাইনাল খেলা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৬
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে জমকালো আয়োজনে নারী মেগাফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের মেগাফাইনাল খেলা অনুষ্ঠিত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভাদ্রা গুরুদয়াল ফুটবল...

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৬
0

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে গোবিন্দ চন্দ্র ঘটককে সভাপতি এবং উৎপল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল করা হয়েছে। এছাড়াও কিছুদিনের মধ্যেই নবনিযুক্ত সভাপতি ও সাধারণ...

ঘাটাইলে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঘাটাইলে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৬
0

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩...

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

ভূঞাপুরে যমুনা চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের শিক্ষা উপকরণ বিতরণ

by সমাচার ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬
0

টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম যমুনা চরাঞ্চলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের...

সর্বশেষ সংবাদ

অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প

অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প

নভেম্বর ১৪, ২০২৬
মাদকসেবনের ভিডিও ধারণের পর চাঁদাবাজির মামলা, ৪ সাংবাদিক গ্রেপ্তার; বাদী বিএনপি নেতা

মাদকসেবনের ভিডিও ধারণের পর চাঁদাবাজির মামলা, ৪ সাংবাদিক গ্রেপ্তার; বাদী বিএনপি নেতা

নভেম্বর ১৪, ২০২৬
নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের মেগাফাইনাল খেলা অনুষ্ঠিত

নাগরপুরে নারী ফুটবল টুর্নামেন্টের মেগাফাইনাল খেলা অনুষ্ঠিত

নভেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নভেম্বর ১৪, ২০২৬
ঘাটাইলে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঘাটাইলে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নভেম্বর ১৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?