সরকার অনুমোদিত ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) মির্জাপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ মালেক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মিন্টু চন্দ্র সরকার। ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে অনুমোদন দিয়েছে বিসিডিএসের গোপালপুর উপজেলা কমিটি।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর বিএল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিসিডিএসের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন উপস্থিত নেতারা।
মির্জাপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিডিএসের গোপালপুর উপজেলা শাখার সভাপতি ডা. শাহজাহান আলী খান, সাধারণ সম্পাদক মো. লুৎফুল কবীর, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মোগল, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক টিটু, নগদা শিমলা ইউনিয়ন শাখার সভাপতি মো. আসাদ খান ও সম্পাদক মিজানুর রহমান মিন্টু, হাদিরা ইউনিয়ন শাখার সভাপতি মোবারক হোসেন ও সম্পাদক আনোয়ার হোসেন খান এবং আলমনগর ইউনিয়ন শাখার সম্পাদক আব্দুল খালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিয়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. হান্নান মিয়া।











