ভারি বর্ষণে টাঙ্গাইলে এলজিইডি’র ব্রিজের এপ্রোচের একটি অংশ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে| এর ফলে ওই অংশে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে| এ অবস্থায় রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল- হুগড়া সড়কের শ্যামার ঘাটের ব্রিজ পরিদর্শন করেন জেলার নবাগত এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন| এসময় তিনি দ্রুতই ক্ষতিগ্রস্ত এপ্রোচের অংশ মেরামত করার আশ্বাস করেন|
স্থানীয়রা বলেন, চলতি বর্ষা মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল- হুগড়া সড়কের শ্যামার ঘাটের ব্রিজের এপ্রোচের একটি অংশ ধসে পড়ে| এতে এ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়| প্রতিদিন এ সড়কের ব্রিজ দিয়ে সদর উপজেলার চরাঞ্চলের হুগড়া, দ্যাইনা, কাতুলী, কাকুয়া এবং সিরাজগঞ্জের চৌহালী এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে| এর আগেও কয়েকবার ব্রিজের এপ্রোচের ওই অংশ ধসে যায়| স্থানীয়রা দ্রুতই স্থায়ী সমাধানের দাবি করেন|
এদিকে ব্রিজের এপ্রোচের অংশ ধসে যাওয়ার খবর পান সদ্য যোগদানকৃত এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন| পরে রোববার বিকেলে নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন পরিদর্শন করেন| এসময় তিনি ক্ষতিগ্রস্ত এপ্রোচের অংশ ভালোভাবে পর্ববেক্ষণ করেন|
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, ভারি বর্ষণের ফলে ব্রিজের এপ্রোচের অংশ ক্ষতিগ্রস্ত হয়| পরিদর্শন করে বিষয়টি উদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে| আশা করছি দ্রুতই মেরামত চলাচল করে যানবাহন চলাচলের উপভোগী করা হবে|
এ সময় এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন| উল্লেখ্য, চরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রায় ১৫ বছর আগে এ ব্রিজটি নির্মিত হয়|











