এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে কঠিন পদ্ধতিতে জোরপূর্বক পরীক্ষার নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা|

আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ,সরকারি এম এম আলী ও মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়| টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের ভিক্টোরিয়া রোড হয়ে নগর জালফৈ মহাসড়ককে অবস্থান নেয়| এ সময়ে উত্তরবঙ্গগামী ঢাকার যানবাহন বন্ধ হয়ে যায়| প্রায় দেড়ঘন্টাব্যাপী যানবাহন বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী হাজারো মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে|
১৪ জুলাই(মঙ্গলবার) দুপুরে শুরুতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা সদর সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা| এ সময় শিক্ষার্থীরা মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগসহ নানা শ্লোগান দেন আন্দোলনকারীরা| এরপর মিছিলটি ভিক্টোরিয়া রোড হয়ে সরাসরি মহাসড়কে গিয়ে অবরোধ করে| উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিন মিয়া ও টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আন্দোলনকারীদের বুঝানোর পর অবরোধ প্রত্যাহার করে|
আন্দোলন অংশগ্রহনকারী এইচএসসি পরীক্ষার্থী ছাত্রী মীম বলেন, দেশ জুড়ের তীব্র বন্যা এবং অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন| এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে উল্টো কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষার পাশাপাশি নানা মন্তব্য করার এর প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা| এছাড়াও তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা|

তাদের ব্যানারে ৩টি দাবীতে লেখা ছিলো ১.পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থী বান্দব ও সিলেবাস ভিত্তিক করা হোক| ২. শিক্ষা ক্ষেত্রে রাজনীতি বন্ধ করা হোক ও ৩. নতুন পরীক্ষার আগের শিক্ষার্থীদের মতামত গ্রহণ করতে হবে| ’
শিক্ষার্থীদের মধ্যে থেকে আরো একজন ছাত্রী নীলা আহমেদ বলেন, আমরা এইচএসসি পরীক্ষার্থী| আমাদের সাথে অন্যায়করে জোরপূর্বক পরীক্ষা নিতেছেন| গতকাল রসায়ন পরীক্ষা ছিলো| আমরা বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিয়েছি| অনেকের জ্বর হয়েছে| বৈরী আবহাওয়ায় অনেক ছাত্রছাত্রী পরীক্ষা হলে উপস্থিত হতে পারেনি| এছাড়া আর প্রশ্নপত্র ভুলসহ খুবই কঠিন করেছে| এটা কি মানার বিষয়? পাশ নিয়ে টানাটানি! আমাদের ভবিষ্যত নষ্ট করতেছে| আমাদের জ্বর আসছে শুনে শিক্ষামন্ত্রী আমাদের বাজে কটুক্তি করেছে| আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই|











