শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

সখীপুরে প্রতিবেশী নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৪
in টাঙ্গাইল জেলা, সখিপুর
A A

সমাচার ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ে মেয়েকে গালিগালাজের বিচার চাইতে যাওয়া প্রতিবেশী এক নারীকে মারধর করেছেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা। এক সহযোগীকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের মারধরের ওই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল শনিবার বিকেলে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড় ও নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় মারধরের শিকার জেসমিন আক্তার (৩৫) ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তা ও অপর প্রতিবেশী রুবেলের (৩৫) বিরুদ্ধে সখীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ

রোববার বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীকে (জেসমিন) চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গেছে। এদিকে রোববার বিকেলে উপজেলার কালীদাস বাজারে চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন এলাকাবাসী।

মারধরের ভিডিও, লিখিত অভিযোগ ও জেসমিনের সঙ্গে কথা বলে জানা গেছে, জেসমিন আক্তার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে থাকেন। একই এলাকায় বসবাস করেন উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা। দুজনের মেয়েই স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি চেয়ারম্যানের মেয়ে ও জেসমিনের মেয়ের মধ্যে ‘তুচ্ছ একটি ঘটনাকে’ কেন্দ্র করে চেয়ারম্যানের স্ত্রী বিদ্যালয়ে গিয়ে জেসমিনের মেয়েকে গালিগালাজ করেন।

চিকিৎসাধীন জেসমিন বলেন, ‘আমার মেয়েকে হুমকি-ধমকি ও গালিগালাজের বিচার দিতে গেলে চেয়ারম্যান ও তাঁর আরেক প্রতিবেশী রুবেল আমাকে বেধড়ক মারপিট করেছেন। তাঁরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আমার শরীর জখম করে দিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘ওই মহিলা পরিকল্পিতভাবে আরেক মহিলাকে সঙ্গে করে নিয়ে এসেছিল। সে বাচ্চাদের স্কুলের তুচ্ছ বিষয় নিয়ে আমার বাসার গেটে লাথি মেরে নোংরা ভাষায় গালিগালাজ করেছে। পরে এক প্রতিবেশী প্রতিবাদ করলে ওই মহিলা প্রথমে প্রতিবেশীর গায়ে হাত তুলেছে। আমাকে ফাঁসাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি কেটে আংশিক প্রকাশ করা হয়েছে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

by সমাচার ডেস্ক
জুলাই ১৬, ২০২৬
0

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে হেলিপ্যাড সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী,...

সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা - প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ

সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ

by সমাচার ডেস্ক
জুলাই ১৬, ২০২৬
0

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতি ক্ষুদে শিক্ষার্থী অনয়া সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ লোকগীতি বিভাগে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছেন। গতকাল (১৫ জুলাই)...

মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
জুলাই ১৬, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর...

গোপালপুর-ভূঞাপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: ১০১ শয্যায় উন্নীত দুই হাসপাতাল

গোপালপুর-ভূঞাপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: ১০১ শয্যায় উন্নীত দুই হাসপাতাল

by সমাচার ডেস্ক
জুলাই ১৬, ২০২৬
0

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায়...

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক ৪ অভিযানে ফায়ারডিল ও হেরোইনসহ ২ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক ৪ অভিযানে ফায়ারডিল ও হেরোইনসহ ২ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

by সমাচার ডেস্ক
জুলাই ১৫, ২০২৬
0

টাঙ্গাইলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-৩ এর পৃথক চারটি অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় ‘ফায়ারডিল’ ও ১১৯ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারি এবং বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক...

Next Post
প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে দেলদুয়ারে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে দেলদুয়ারে শিক্ষার্থীদের মানববন্ধন

সর্বশেষ সংবাদ

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন

জুলাই ১৬, ২০২৬
সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা - প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ

সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ

জুলাই ১৬, ২০২৬
মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
গোপালপুর-ভূঞাপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: ১০১ শয্যায় উন্নীত দুই হাসপাতাল

গোপালপুর-ভূঞাপুরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: ১০১ শয্যায় উন্নীত দুই হাসপাতাল

জুলাই ১৬, ২০২৬
টাঙ্গাইলে র‌্যাবের পৃথক ৪ অভিযানে ফায়ারডিল ও হেরোইনসহ ২ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক ৪ অভিযানে ফায়ারডিল ও হেরোইনসহ ২ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

জুলাই ১৫, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?