প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কর্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে দেশের ৬৪টি জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন|
প্রধানমন্ত্রীর নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রসাশন বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে| বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| উপজেলা নিবার্হী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ এর সহধর্মিনী মনোয়ারা মূকুল|
এসময় উপজেলা প্রকৌশলী ইফতেখার সরোয়ার ধ্রুব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন, কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংস্কৃতিকমনা ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন| আলোচনা সভা শেষে নজরুল মঞ্চে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রসাশন|











