টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চাঁদ সমতট সংঘ’-এর দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ এ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম মাস্টার। এর আগে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংগঠনের সব পদের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মো. রফিকুল ইসলাম রুবেল দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. নুরুল আমিন ও মো. রফিকুল ইসলাম রফিক; সহ-সাধারণ সম্পাদক বাবু খুশি মোহন পাল ও মো. রফিকুল ইসলাম আমিন; কোষাধ্যক্ষ মো. আ. লতিফ তালুকদার; ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. শাহাদত হোসেন রানা; শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুস সালাম মিন্টু এবং দপ্তর ও সাহিত্য সম্পাদক চৌধুরী মো. বিন কাশেম তাপস। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলহাজ মো. মঞ্জুরুল হক, সৈয়দ মাজেদুল আলম, খ. আমিরুল ইসলাম, মো. আবুল হোসেন ও মো. হুমায়ুন কবীর। পরিচিতি সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনির্বাচিত কমিটিকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সহকারী নির্বাচন কমিশনার মো. আবু রায়হান মিলন ও মো. রফিকুল ইসলাম রফিক, সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী, মো. শহিদুর রহমান তালুকদার, বাবু পরেশ চন্দ্র পাল ও বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল আলম রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।











