টাঙ্গাইলের নাগরপুরে ২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেনের দিকনির্দেশনায় থানার এসআই রাকিবের নেতৃত্বে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার ও মাদকের বিরুদ্ধের অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা গ্রাম থেকে ২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের কালাম শিকদারের ছেলে সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)।
থানা সূত্রে জানা যায়, এসআই রাকিবের নেতৃত্বে শনিবার গভীর রাতে থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও মাদকের বিরুদ্ধে অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ^বর্তী জগতলা পূর্বপাড়া সাকিনস্থ একটি চায়ের দোকানের সামনে পৌছালে সাগর ও সাব্বির পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্স তাদের আটক করে। পরে স্থানীয়দের সামনে তাদের দেহ তল্লাশী করে সাগর শিকদারের কাছে ১২ পিছ ও সাব্বির শিকদারের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করে।
নাগরপুর থানার এসআই রাকিব জানান, নাগরপুর থানার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ধরার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জগতলা থেকে সাগর শিকদার ও সাব্বির শিকদারকে ২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে আসামীদের বিরুদ্ধে নাগরপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে রোববার সকালে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।











