শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home দুর্ঘটনা

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৪
in দুর্ঘটনা, দেশ জুড়ে, বাংলাদেশ
A A

সুন্দরবন ঘুরে বাড়িতে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ। ভোটের পরে পরিস্থিতি খারাপ হতে পারে, এমন আশঙ্কা থেকে আগেভাগে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পাশাপাশি নতুন টিউশনি পেয়েছেন। আবার চলতি মাসের শেষের দিকে একটি চাকরির পরীক্ষাও আছে। তাই আবারও বাড়ি ফিরতে হবে। সবকিছু মাথায় রেখেই আজ শুক্রবার তিনি চুয়াডাঙ্গা থেকে বেনাপোল এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

ট্রেনে ওঠার পর থেকে রাজু ঘুমাননি। কারণ, যদি কোথাও লাইন কাটা থাকে বা দুর্ঘটনা ঘটে, তাহলে যেন দ্রুত নেমে পড়তে পারেন, সেই আশঙ্কায় সারাক্ষণ হাঁটাহাঁটি করেছেন। তবে রাজু ও তাঁর পরিবারের শঙ্কা সত্যি হয়েছে। কমলাপুর পৌঁছানোর ঠিক আগেই রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লেগে যায়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে ক্যাম্পাসে ফিরেছেন। সেখানেই প্রতিবেদককে তিনি ঘটনার বর্ণনা দেন।

আরও পড়ুন

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকায় ট্রেনে আগুনে নিহতদের মধ্যে দুই শিশু।
কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়, দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেসের তিনটি কোচ ও একটি পাওয়ার কারে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বেনাপোল এক্সপ্রেসের যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ
বেনাপোল এক্সপ্রেসের যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদছবি: সংগৃহীত
রাজু বলেন, তিনি ছিলেন ‘জ’ কোচে। সেই কোচের শৌচাগারের লক নষ্ট থাকায় সামনের বগি ‘ছ’তে যান। সেখানে শৌচাগার থেকে বেরিয়ে তিনি সামনের ‘চ’ এসি কোচে আগুন দেখতে পান। পরে দ্রুত লাফিয়ে নেমে পড়েন ট্রেন থেকে। তাঁর বগিতে প্রায় শতাধিক সিটের পাশাপাশি অতিরিক্ত ২০-৩০ জন দাঁড়ানো যাত্রী ছিলেন।

রাজু আহমেদ বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে বিকেল চারটায় ট্রেনে উঠি। কমলাপুর রেলস্টেশনে রাত নয়টায় নামার কথা ছিল। ঢাকার কাছাকাছি আসার সময় ভেবেছিলাম বাসার পাশে গেন্ডারিয়া স্টেশনে ট্রেন দাঁড়ালে নেমে যাব। পরে ট্রেন না দাঁড়ানোয় ব্যাগ সঙ্গে নিয়েই টয়লেটে যাই। গিয়ে দেখি আমাদের বগির টয়লেট গেটের লক নষ্ট। পরে সামনের বগির টয়লেটে যাই। সেই বগিতে এলাকার এক ছোট ভাই ছিল, দুজনের একসঙ্গে নামারও কথা ছিল।’
কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।
আগুন কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিল।
ট্রেনের জানালা দিয়ে হয়তো বের হতে চেয়েছিলেন। কিন্তু জানালায় (গোল চিহ্নিত) এসেই নিভে যায় জীবন প্রদীপ।
দাউ দাউ করে জ্বলছে আগুন।
আগুন দেখার সঙ্গে সঙ্গে এলাকাবাসী যে যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
একটি বগি থেকে ব্যাগে করে লাশ বের করে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ট্রেনের পুড়ে যাওয়া একটি বগির ভেতরের দৃশ্য। এখানে যে কিছুক্ষণ আগেও প্রাণের ছোঁয়া ছিল, তা বোঝার উপায় নেই।
আগুন নেভানোর পর বগিগুলো পরিদর্শন করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ট্রেনের যাত্রীদের আহাজারি।
কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।
রাজু আহমেদ আরও বলেন, ‘টয়লেটে গিয়ে বাইরে থেকে মানুষের চিৎকার শুনতে পাই। ভেবেছিলাম হয়তো ট্রেন স্লো করেছে। মানুষ নামছে। দ্রুত টয়লেট থেকে বের হওয়ার চেষ্টা করে শুনি ট্রেনে আগুন লেগেছে। টয়লেট থেকে বের হতে পারছিলাম না মানুষের ভিড়ে। সামনে এক নারী তাঁর তিনটি বড় ব্যাগ নিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন। তাঁকে ঠেলে নেমে পড়ি। পরে উনিও নেমে পড়লে সবাই নামার চেষ্টা করে।’

ট্রেনটি আগুন লাগার পর যে স্থানে দাঁড়িয়ে ছিল, সে স্থানে ট্রেন থেকে নামা অনেক কষ্টের ছিল বলে জানান রাজু আহমেদ। বলেন, কারণ এখানে তো প্ল্যাটফর্ম ছিল না। তাই সবার নামতে কষ্ট হচ্ছিল।

‘৩০ সেকেন্ডের কম সময়ে আগুন ছড়িয়ে পড়ে’ উল্লেখ করে রাজু বলেন, ‘নেমে চোখের সামনেই দেখি চ বগিতে আগুন লেগেছে। ৩০ সেকেন্ডের কম সময়ে আগুন ছড়িয়ে পড়ে। দূর থেকে মনে হচ্ছিল অনেক মানুষ ভেতরে আটকা পড়েছিল। ঘটনার আশপাশে ট্রেনের বগি থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছিল। আর এসি বগিগুলো বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল। তখন আশপাশ কেঁপে উঠছিল। ঘটনার তাৎক্ষণিকতায় মানসিকভাবে ভেঙে পড়ি।’

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

by সমাচার ডেস্ক
এপ্রিল ৯, ২০২৬
0

টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে...

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬
0

​টাঙ্গাইলের বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ তানভীর মিয়া (২৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকা থেকে...

টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

টাঙ্গাইলের রহমান মিয়ার খোঁজ চান তার পরিবার

by সমাচার ডেস্ক
এপ্রিল ২, ২০২৬
0

গত সোমবার (২৯ মার্চ'২৬) ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার ফাতেমাগঞ্জ রেল স্টেশন থেকে ড্রাম বিক্রির উদ্দেশ্য বের হয় মোঃ রহমান মিয়া, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে জানান ঐ দিন...

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

দেলদুয়ারে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগ

by সমাচার ডেস্ক
এপ্রিল ২, ২০২৬
0

টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনবল নিয়োগে ঘুস গ্রহণের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামিমা আক্তারের বিরুদ্ধে। জানা যায়, ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী...

টাঙ্গাইলে গাড়ি চালকদের ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

টাঙ্গাইলে গাড়ি চালকদের ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মার্চ ২৯, ২০২৬
0

টাঙ্গাইলে ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআারটিএ টাঙ্গাইল সার্কেলের...

Next Post
মুক্তিযুদ্ধের চেতনায়, নতুন দিনের আশায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার ভোটকেন্দ্রের তথ্য

সর্বশেষ সংবাদ

প্রান্তিক পর্যায়ে কুটির শিল্পকে বেশি প্রসারিত করতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

প্রান্তিক পর্যায়ে কুটির শিল্পকে বেশি প্রসারিত করতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

এপ্রিল ২৪, ২০২৬
শুরু হলো দুই দিন ব্যাপী “টাঙ্গাইল কবিতা উৎসব”

শুরু হলো দুই দিন ব্যাপী “টাঙ্গাইল কবিতা উৎসব”

এপ্রিল ২৪, ২০২৬
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

এপ্রিল ২৪, ২০২৬
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৩, ২০২৬
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটায় হানা, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটায় হানা, ৭টিতে ২৩ লক্ষ টাকা অর্থদন্ড

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটায় হানা

এপ্রিল ২৩, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?