“এসো মিলি প্রাণের টানে ঢাবিয়ান পরিবারের বন্ধনে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইলের সভাপতি এডভোকেট আলী ইমাম তপন। স্বাগত বক্তব্য দেন দোয়া ও ইফতার মাহফিল আয়োজন কমিটি ২০২৬–এর আহ্বায়ক আকতার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হাসান পল ও যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম সুমন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঢাবিয়ানদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।











