রিমল তালুকদার: টাঙ্গাইলের ঘাটাইলে লোকের পাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ মার্চ) বিকেলে ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া দাখিল মাদ্রাসা মাঠে লোকের পাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার মেয়র মোঃ আব্দুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, অর্থ সম্পাদক আবুল কালাম, ইখলাস হোসেন শামীম, আবু বকর সিদ্দিক, সুফি সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।











