শনিবার, মে ৯, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home খেলা

অধ্যবসায়ের স্বাদ পেয়ে ইসলাম খান এখন জেলার ক্রিকেট কোচ

by সমাচার ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৬
in খেলা, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, লিড নিউজ
A A
অধ্যবসায়ের স্বাদ পেয়ে ইসলাম খান এখন জেলার ক্রিকেট কোচ

অধ্যবসায়ের স্বাদ পেয়ে ইসলাম খান এখন জেলার ক্রিকেট কোচ

ক্রীড়া প্রতিবেদক:  টাঙ্গাইলের ক্রিকেট মাঠের সফল ক্রিকেটার ইসলাম খান নিরলস প্রচেষ্টা,দৃঢ়তা, অবিরাম সাধনা এবং সহনশীলনতায় অবশেষে টাঙ্গাইল জেলা দলের ক্রিকেট কোচ নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে প্রথম বারের মতো ইসলাম খান টাঙ্গাইল জেলার কোচ নির্বাচিত হয়েছেন। জেলার সাবেক ক্রিকেট কোচ আরাফাত রহমানের পদোন্নতিতে টাঙ্গাইল জেলার ক্রিকেট কোচ পদটি বছর দুয়েক শূন্য ছিলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত পত্রে জানা যায় ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব টাঙ্গাইল জেলার ক্রিকেট দল গঠন এবং উন্নয়নে।

আরও পড়ুন

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রথমবারের মতো দায়িত্ব পেয়ে ইসলাম খান বলেন, টাঙ্গাইলের ক্রিকেট উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালন করবো। টাঙ্গাইলের ক্রিকেট উন্নয়ন করতে পারি। গ্রাম, ইউনিয়ন, উপজেলাসহ তৃনমূল পর্যায় থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করে জেলা দল এবং সারা দেশের উন্নয়নের অবদান রাখতে এরকম ক্রিকেটার তৈরী করতে পারি। সবার দোয়া চাই, আপনাদের দিক দর্শন মেনে নিয়ে আমি যেন আমার দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি।

ইসলাম খান দক্ষতা একনিষ্ঠ পরিশ্রমী ক্রিকেট জীবনে ক্রিকেটকে ভালবেসেছেন। ছোটবেলায় নবম শ্রেনীতে পড়া সময় ১৯৯২ সালে প্রথম ক্রিকেট খেলায় হাতে খড়ি। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও কোচ মন্টু ও আলতাফ হোসেনের অনুপ্রেরনাই ক্রিকেট খেলার প্রতি আগ্রহী সৃষ্টি হয়। সেই শুরু প্রথমে বিভিন্ন পর্যায়ে ক্রিকেট খেলা তারপর ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেট শেখার কারিগর ক্রিকেট কোচ।

পড়াশোনায় রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট। তবে সরকারী কিংবা বেসরকারী চাকরী চেষ্টা করেননি। বাবার আবাসিক হোটেল ব্যবসা আর ক্রিকেট নিয়ে পড়ে থাকছেন। তিনি একটানা ২০ বছর ঢাকা ক্রিকেট লীগে অংশগ্রহন করে। মাঠের দক্ষ উদ্বোধনী ব্যাটসম্যান ইসলাম খান খেলা থেকে অবসরের পর ২০১২ সালে এপ্রিল মাসে কোচ লেভেল এ প্রশিক্ষণ এবং ২০১২ সালে জুন মাসে লেভেল ওয়ান প্রশিক্ষণ সমাপ্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। শুরুতে সর্বশেষ যে ক্লাবে ক্রিকেট খেলেছেন সেই ঢাকা প্রথম বিভাগের উত্তরা স্পোটিং ক্লাবের কোচ হিসেবে যাত্রা শুরু করেন। ২০১৩ সাল থেকে ২০১৬ উত্তরা স্পোটিং ক্লাব এবং ২০১৭ সালে ওয়ারী ক্লাবের ক্রিকেট কোচ ছিলেন।

পিতার মৃত্যুর পর চলে আসেন নিজ এলাকায় টাঙ্গাইলে। শিশু কিশোরদের হাতে ধরে ক্রিকেট শেখানোর জন্য টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমী নামে ক্রিকেট প্রশিক্ষণ শুরু করেন। সেই শুরু, আজ অবদী ক্রিকেট নিয়ে পড়ে আছেন। দক্ষ ক্রিকেট কোচ হওয়া স্বত্তেও নিজ এলাকায় এতকাল মূল্যায়ন পাননি। হতে পারেনি জেলা ক্রীড়া সংস্থা কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োজিত ক্রিকেট কোচ। অবশেষে সেই ডাক তিনি পেয়েছেন। টাঙ্গাইল জেলা ক্রিকেট দল কোচ হয়েছেন। এখন তার দক্ষতায় দায়িত্ব পালনের সময়।

টাইগার্স ক্রিকেট একাডেমীতে টাঙ্গাইলের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারী চাকরীজীবি ও বিশিষ্ট ব্যবসায়ীর সন্তানরা ছাড়াও দরিদ্র শ্রেনীর ছেলেমেয়েদের ক্রিকেটে দীক্ষা দিয়েছেন। ইসলাম খানের ক্রিকেট কোচিং দক্ষতাকে মূল্যায়ন করেছেন টাঙ্গাইলের কুমদিনী সরকারী মহিলা কলেজ ক্রিকেট দল। তার কোচিংয়ে কুমদিনি কলেজ ঢাকা ডিভিশনের ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়। তার কোচিং দক্ষতায় মোটামুটি মানের খেলোয়াড় নিয়ে টাঙ্গাইল প্রিমিয়ার ক্রিকেট লীগের স্বদেশী ক্লাব দু’বার চ্যাম্পিয়ন ও সর্বশেষ লীগে রানার্সআপ হয়। টাঙ্গাইল পুলিশ লাইনস স্কুলও তার কোচিংয়ে রানার্সআপ হয়। তার টাইগার্স ক্রিকেট একাডেমী দক্ষ প্রশিক্ষণে মিজান, রিফাত আল জাবি ও আবিদের মতো খেলোয়াড় বিকেএসপিতে ভর্তি সুযোগ হয়েছে। তারই প্রশিক্ষণে ঢাকার বিভিন্ন ক্লাবে সুনামের সাথে তারেক, কামরুল, পাপ্পু, প্রীতমরা খেলছে। ইসলাম খান ১৯৯২ সালে ক্রিকেট খেলায় যাত্রা শুরু করেন। ১৯৯৬ সালে বিকেএসপির তত্বাবধানে প্রতিভা অন্বেষন কর্মসূচীতে জাতীয় দলের সাবেক ক্রিকেট রাজিন সালেহ, হান্নান সরকার, এনামুল জুনিয়র, তাপস বৈশ্য ও অলোক কাপালীদের সাথে এক মাসের প্রশিক্ষণ গ্রহন করেন।

১৯৯৩ সালে ঢাকায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট দল স্পেট ঈগল ক্লাবে খেলার মাধ্যমে যাত্রা শুরু। ওখানে দুই বছর খেলার পর ১৯৯৫ সালে প্রথম বিভাগ ক্রিকেট ক্লাব খেলাঘর সমাজ কল্যান সমিতি, ১৯৯৬ ও ৯৭ সালে গুলশান ইয়ুথ ক্লাবে দ্ইু বছর, ১৯৯৮ সালে ঢাকা সিটি ক্লাবে খেলে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ক্রিকেট লীগে উঠেন। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত আবার খেলাঘর সমাজ কল্যাণ ক্লাবে, ২০০২ সাল থেকে ২০০৫ ঢাকার প্রথম বিভাগের অফিস দল অগ্রনী ব্যাংকে খেলেন। এর মধ্যে ২০০৪ সালে প্রথম বিভাগ চ্যাম্পিয়ন হয়ে ২০০৫ সালে প্রিমিয়ার ডিভিশনে খেলেন। ২০০৬ সাল থেকে ২০১০ পর্যন্ত উত্তরা স্পোর্টি ক্লাবে একটানা ৫ বছর। এই ক্লাবে ৩ বছর অধিনায়কত্ব করেন। ২০১১ ও ১২ সালে আবার অগ্রনী ব্যাংকে দুই বছর, ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত থেকে উত্তরা স্পোটিং ক্লাবের কোচ কাম প্লেয়ার হিসেবে খেলেন এবং ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহন করেন।

থানাপাড়ার ইবাদত খানের সেজ ছেলে ইসলাম খান স্থানীয় ক্রিকেট ব্যাটসম্যান হিসেবে একজন সফল ক্রিকেটার। তিনি তার এলাকার প্রগতিশীল স্বদেশী সংঘ হয়ে যাত্রা শুরু করেন। মুসলিম রেনেসাঁ, ইলেভেন স্টার, থানাপাড়া, ইয়ং স্টার ও ইষ্টার্ন স্পোটিং ক্লাবে খেলেছেন। তিনি ৭ বার চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য হন। ব্যাটসম্যান হিসেবে কয়েকবার স্থানীয় ক্রিকেট লীগে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে পুরষ্কার অর্জন করেন।

ইসলাম খান আরো বলেন, তিনি খেলোয়াড় হিসেবে জাতীয় দলে খেলতে পারেননি। আক্ষেপ পূরণ করতে চান তার প্রশিক্ষণে তৈরী করা খেলোয়াড়দের দ্বারা। টাঙ্গাইলের একজন ক্রিকেটার যেদিন বাংলাদেশের জাতীয় ক্রিকেট খেলবেন, সেই দিন তার অপূর্ন স্বপ্নের অবসান হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

by সমাচার ডেস্ক
মে ৭, ২০২৬
0

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন-এর যৌথ উদ্যোগে বুধবার টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় অনানুষ্ঠানিক খাতের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য দুটি স্বাস্থ্য ও সুরক্ষা...

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৭, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬মে) উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন...

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৬
0

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির 'সভাপতি' পদ ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় সখিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি...

টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৬
0

‘ভাষা ও কাজ শিখে তবেই বিদেশ যেতে হবে; এর কোনো বিকল্প নেই’- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত...

টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

by সমাচার ডেস্ক
মে ৫, ২০২৬
0

ক্রীড়া প্রতিবেদক: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” শ্লোগানটি সামনে নিয়ে প্রধানমন্ত্রীর নবদিগন্তের দক্ষ ক্রীড়াবিদ ˆতরীর লক্ষ্যে টাঙ্গাইল প্রেসক্লাব জমজমাট আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দিনব্যাপী দাবা খেলা...

Next Post
মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

টাঙ্গাইলে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ইউএনডিপি’র স্বাস্থ্য ও সুরক্ষা ক্যাম্প

মে ৭, ২০২৬
মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মে ৭, ২০২৬
দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

দলীয় পদ ফেরত চাইলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

মে ৫, ২০২৬
টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা ˆতরিতে কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিদেশ ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কর্মশালা অনুষ্ঠিত

মে ৫, ২০২৬
টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রেসক্লাবে জমজমাট নতুন কুঁড়ি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

মে ৫, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?