‘ তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ” গণভোট ২০২৬ ” বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ধনবাড়ী উপজেলা পরিষদের মিলনায়তনে ০৮ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধনবাড়ী পৌরসভার কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।











