টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অদ্য ০৭ ডিসেম্বর বুধবার ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ সম্পর্কে অবহিতকরণ ও সচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী এই কার্যক্রম পরিচালনা করেন ।
ধনবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই কার্যক্রম এর পাশাপাশি গণভোটের লিফলেট বিতরণ করা হয় । এসময় ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী পুরুষ উপস্থিত ছিলেন ।











