বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী আটিয়ার শাহানশাহী উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের পরিচালনায় ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে শীর্ষক কর্মশালা ও ব্যারিস্টার গোলাম নবী মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট মো. গোলাম মোস্তফা মিঞা। প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার-নাগরপুরের গণ মানুষের নেতা বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক ব্যারিস্টার গোলাম নবী।
বিশেষ অতিথি ছিলেন লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আজমীর রহমান খান ইউসুফজাই, রাজনীতিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক সৈয়দ গোলাম নওজব চৌধুরী (পাওয়ার), লেখক প্রকৌশলী মো. রুহুল আমীন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগমের সভাপতিত্বে কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।
কর্মশালায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। প্রমিত বাংলা বানান ও উচ্চারণ নিয়ে কথা বলেন মূল আলোচক। বিদ্যালয়ে প্রধান অতিথির নামে পাঠাগার স্থাপনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।










