টাঙ্গাইলের বাসাইলে ১৫ পিস ইয়াবাসহ তানভীর মিয়া (২৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তানভীর মিয়া কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামের আছর উদ্দিন মিয়া ওরফে ভুলুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাসাইল থানার এসআই জয়ন্ত মজুমদারের নেতৃত্বে একটি বিশেষ আভিজনিক দল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় শাহিন খানের বাড়ির পাশে পাকা রাস্তার ওপর থেকে তানভীরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) যথাযথ পুলিশ প্রহরায় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











