ইমাম হাসান সোহান: টাংগাইলের ধনবাড়ী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । ২৫ চৈএ ১৪৩২ ( ৮ এপ্রিল ২০২৬ ইং) বুধবার সকাল ১১ টায় ধনবাড়ী উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুস সালাম সিদ্দিক , ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি সহ সকল স্কুল কলেজের শিক্ষক, ছাএ প্রতিনিধি,মুক্তিযোদ্ধা সহ আরো সুশীল সমাজ এর ব্যাক্তিবর্গ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য রাকিব হাসান অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক বলেন ,” বাংলা নববর্ষ উপলক্ষে ধনবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় মেলার আয়োজন হবে বলে আমরা জানতে পেরেছি এবং কমিটিদের সাথে কথা বলেছি মেলায় অশ্লীল নৃত্য, মাদক, জুয়া কোথাও হওয়ার সম্ভাবনা নেই। ধনবাড়ী থানা পুলিশ নিরাপত্তা নিয়ে নিরলস ভাবে কাজ করে যাবে সব সময় । আসন্ন শুভ নববর্ষ যাতে জনগন নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । মার্কেট গুলোতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে ।
এছাড়াও মাদক, চুরি-ছিনতাই, ইভটিজিং রোধে পুলিশ সজাগ দৃষ্টি রাখবে । অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণে চেকপোস্ট বসানো হবে । এতে করে মেলার মৌসুমে অপরিচিত গাড়ি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে এবং প্রাণহানি রোধ করা যাবে ” । সভায় এনামুল হক ভিপি সহ অনেকেই গুরুত্বপূর্ণ সমস্যা এবং অভিমত ব্যক্ত করেন । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী সকলের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা চেয়ে অনুষ্ঠানটি সমাপ্তি করেন ।











