টাঙ্গাইলের নাগরপুরে ৮ বছরের এক শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যা কান্ডের শিকার শিশুকন্যার নাম আয়শা আক্তার সে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের মোঃ হাসেম মিয়ার মেয়ে।
রোববার বিকালে ভিকটিমের প্রতিবেশী ওই গ্রামের বাহাদুর মিয়ার বাড়ির পাশে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নামে এক যুবককে পুলিশ আটক করেছে।
নিহতের মা জানায়, দুপুর আড়াইটার দিকে তার মেয়ে আয়শা বাড়ির পাশে বাহাদুর মিয়ার বাড়ির পিছনে খেলা করতে ছিলো। এর ঘন্টা খানেক পর মেয়ের চাচা মোঃ ফজলু মিয়া মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে ভাতিজীকে পরে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরে স্বজনরা শিশুর মরদেহ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে। নিহতের মা আরো জানান, তার মেয়ে আয়শার পায়ে নুপুরছিল। লাশ উদ্বারের সময় তা পাওয়া যায়নি। প্রতিবেশী মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নেশার টাকার জন্য শিশুটিকে হত্যা করে নুপুরনিয়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হাসান জানান, লাশ উদ্বার করা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য একজন কে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যা কান্ডের সঠিক কারণ জানা যাবে।











