ইমাম হাসান সোহান, ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) উপজেলা হলরুমে ।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী এর সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিকী , ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃনদ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান সহ অনেকেই ।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান এর সঞ্চালনায় সভায় ধনবাড়ী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।











