ইমাম হাসান সোহান, ধনবাড়ী উপজেলা প্রতিনিধি: ধনবাড়ী উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম , ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী থানার সেকেন্ড অফিসার মোঃ মনোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান (সোহান), সদস্য রাকিব হাসান, স্বরণ সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন উপস্থিত সকলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সমস্যার কথা শুনেন ।
তিনি ধনবাড়ী উপজেলা বাসীকে সঠিক ভাবে সেবাপ্রদান এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহবান জানান ।











