ইমাম হাসান সোহান: টাঙ্গাইলের ধনবাড়ীতে নাহার ফাউন্ডেশন এর উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,ধনবাড়ী উপজেলা শাখা, টাঙ্গাইল এর সভাপতি এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি ।
১৮ ফেব্রুয়ারী বুধবার সকালে ধনবাড়ীতে হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা আলহাজ্ব গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ নাহার ফাউন্ডেশন ২০২৩ সালে প্রতিষ্ঠা করা হয় এবং এর পর থেকে নিয়মিত ভাবে সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে ।











