বুধবার, মার্চ ২৫, ২০২৬
Tangail Shomachar
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
ই-পেপার
Tangail Shomachar
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার
No Result
View All Result
Tangail Shomachar
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি, দুর্ভোগ চরমে

by সমাচার ডেস্ক
মার্চ ১৯, ২০২৬
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, দেশ জুড়ে, লিড নিউজ
A A
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি, দুর্ভোগ চরমে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের ধীরগতি, দুর্ভোগ চরমে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইল থেকে যমুনা সেতু পর্যন্ত অতিরিক্ত চাপে ধীরগতিতে কিংবা থেমে থেকে চলছে যানবাহন। মহাসড়কে মির্জাপুর উপজেলার কদিমধল্যা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে ইচাইল থেকে কদিমধল্যা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় থেকে থেকে যানজট বিস্তৃত হচ্ছে। এ কারণে ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কে গিয়ে দেখা যায়, যানবাহনের দীর্ঘ সারি। ধীরে চলছে যানবাহন। কালিহাতী উপজেলার পৌলী সেতু এলাকায় কথা হয় রাজশাহীগামী বাসের চালক শহিদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ভোর পাঁচটায় ঢাকা থেকে রওনা হয়ে সাড়ে পাঁচ ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত এসেছেন। সাভার ও চন্দ্রা এলাকায় দীর্য সময় যানজটে পড়তে হয়েছে। তারপর আর কোথাও থেমে থাকতে হয়নি, তবে খুব ধীরগতিতে চলতে হয়েছে।

আরও পড়ুন

মধুপুরে ভ”য়া”বহ অ”গ্নি”কা”ণ্ডে চারটি দোকান পু”ড়ে ছাই

টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে সভাপতি একাদশ জয়ী

টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড়ে বগুড়াগামী বাসের যাত্রী আশরাফ আলী জানান, সাভারের বাইপাইল থেকে সাড়ে তিন ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত এসেছেন। স্বাভাবিক সময়ে এ পর্যন্ত আসতে এক ঘণ্টা সময় লাগে।

ট্রাক, পিকআপে চেপে যাত্রীরা গন্তব্যে যাচ্ছে। ঝুঁকি নিয়ে বসেছেন ট্রাকের সামনে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে ট্রাকে যাত্রী হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায়।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের মির্জাপুর, কুর্নি, কদিমধল্যা ও পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে যানজট দেখা গেছে। স্থানীয় লোকজন জানান, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ক্যাডেট কলেজ থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় থেকে থেকে যানবাহন চলাচল বন্ধ হতে থাকে, যা ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতো। রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানবাহনের খুবই ধীরগতি ছিল। তবে রাত সাড়ে তিনটার পর থেকে ওই অংশে যানজট মাঝেমধ্যে প্রায় এক ঘণ্টাও স্থায়ী হয়। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে। যাত্রীরা বাস ছাড়াও মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছেন।

সকাল সাড়ে ৯টার দিকে কদিমধল্যা আন্ডারপাসের ওপরে কথা হয় ট্রাকচালক গোলাম হোসেনের সঙ্গে। তিনি জানান, গতকাল মাগরিবের নামাজের পর নরায়ণগঞ্জের কাঞ্চন থেকে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে ঠেলতে ঠেলতে আজ সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের চন্দ্রা পৌঁছান। ওই এলাকার তুলনায় মহাসড়কের মির্জাপুর অংশে যানজট কম উল্লেখ করে বলেন, তিনি কদিমধল্যাতে প্রায় ১০ মিনিট ধরে দাঁড়িয়ে আছেন। রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজের বাসচালক মোহাম্মদ আখিল বলেন, যাত্রী নিয়ে আজ সকাল ৬টায় ঢাকা থেকে রওনা হন। পৌনে চার ঘণ্টায় তিনি মির্জাপুরের কদিমধল্যা অতিক্রম করতে পারেননি। অথচ অন্য সময় এই রাস্তাটুকু পার হতে দেড় ঘণ্টা সময় লাগত।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. শরীফ বলেন, অতিরিক্ত চাপের কারণে ধীরগতিতে যানবাহন চলছে। তবে দীর্ঘ সময় কোথাও থেমে থাকতে হচ্ছে না। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

যমুনা সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪টি যানবাহন সেতু পার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। অপর দিকে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে দুই প্রান্তেই দুটি করে বুথে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: Tangail Newsআজকের টাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

মধুপুরে ভ”য়া”বহ অ”গ্নি”কা”ণ্ডে চারটি দোকান পু”ড়ে ছাই

by সমাচার ডেস্ক
মার্চ ২৪, ২০২৬
0

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে সাইকেলের শোরুমসহ চারটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায়...

টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে সভাপতি একাদশ জয়ী

টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে সভাপতি একাদশ জয়ী

by সমাচার ডেস্ক
মার্চ ২৪, ২০২৬
0

টাঙ্গাইল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে পারভেজের দায়িত্বশীল ব্যাটিংয়ে (৩৪ বলে ৬৭ রান) কোষাধ্যক্ষ একাদশকে ৭ উইকেটে হারিয়ে সভাপতি একাদশের শুভ সূচনা। ২৪ মার্চ মঙ্গলবার সকালে স্থানীয়...

বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

by সমাচার ডেস্ক
মার্চ ২৪, ২০২৬
0

​টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিসহ সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ​গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি...

টাঙ্গাইলের সখিপুরে উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সংবর্ধনা

টাঙ্গাইলের সখিপুরে উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সংবর্ধনা

by সমাচার ডেস্ক
মার্চ ২৩, ২০২৬
0

সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা্ কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সখিপুর উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন গোরখার সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা...

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গনতান্ত্রিক ভাবেই হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গনতান্ত্রিক ভাবেই হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by সমাচার ডেস্ক
মার্চ ২২, ২০২৬
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের বাংলাদেশ। সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে। ২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, যারা পঙ্গু...

Next Post
২৪শের বীর জুলাই যোদ্ধার মাঝে নগদ অর্থ প্রদান

ভূঞাপুরে বিএনপির পক্ষ থেকে ঈদুুল ফিতর উপলক্ষে ২৪শের বীর জুলাই যোদ্ধার মাঝে নগদ অর্থ প্রদান

সর্বশেষ সংবাদ

মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই

মধুপুরে ভ”য়া”বহ অ”গ্নি”কা”ণ্ডে চারটি দোকান পু”ড়ে ছাই

মার্চ ২৪, ২০২৬
টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে সভাপতি একাদশ জয়ী

টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে সভাপতি একাদশ জয়ী

মার্চ ২৪, ২০২৬
বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মার্চ ২৪, ২০২৬
টাঙ্গাইলের সখিপুরে উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সংবর্ধনা

টাঙ্গাইলের সখিপুরে উৎসবমুখর পরিবেশে মুক্তিযোদ্ধা মন্ত্রীকে সংবর্ধনা

মার্চ ২৩, ২০২৬
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গনতান্ত্রিক ভাবেই হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গনতান্ত্রিক ভাবেই হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মার্চ ২২, ২০২৬
Tangail Shomachar

ঠিকানা:এসপি পার্ক সংলগ্ন সোনা প্লাজা ২য় তলা, এনায়েতপুর টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ:০১৯৭২৯৬০৭৫৮
মেইল:
dailytangailshomachar01@gmail.com

উপদেষ্টা

ড. ইউসুফ খান

উপদেষ্টা সম্পাদক

আযাদ কামাল

সম্পাদক ও প্রকাশক

মো: মাসুদুল হক

মোবাইল: ০১৭১২৯৬০৭৫৮

বার্তা সম্পাদক

মোঃ মোমিনুর রহমান (মোমিন)

মোবাইল: ০১৭২৫৩৭১৪০০

নির্বাহী সম্পাদক

মোঃ সাইফুর রহমান খান ফারুক

মোবাইল: ০১৭১৭২০৪২০৫

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
  • ই-পেপার

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?