ক্রীড়া প্রতিবেদক: টাঙ্গাইল স্টেডিয়ামে সারা বাংলাদেশের ন্যায় ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রতিদ্বন্দিতাপূর্ন উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়া জেলা ২ উইকেটে বগুড়া জেলাকে পরাজিত করে শুভসূচনা করেছে। ২২ ফেব্রুয়ারি(সোমবার)বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ট্রায়াল ওয়ানে টাঙ্গাইল ভেন্যুর খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত।

জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সাংবাদিক মমিনুর রশীদ তালকুদার শাইন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ক্রিকেট কোচ ইসলাম খান ও আব্দুল্লাহ আল মামুন, জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমীর সহকারী কোচ মেহেদী হাসান রাসেল।
খেলায় টস জয়ী বগুড়া প্রথমে ব্যাটিং করে ৪২.৩ বলে ১০ উইকেট হারিয়ে ১৭২ রান করে। দলের পক্ষে রেদুয়ান ৩৪ ও রিফাত ২৯ রান করে। বিজয়ী দলের মুহিত ২২ রানে ৫টি উইকেট দখল করে। জবাবে কুষ্টিয়া জেলা ৪১.৩ বলে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করে জয়লাভ করে। দলের পক্ষে উৎস ৫২ ও জীবন ৪০ রান করে। । বিজিত দলের আবির ৩টি উইকেট দখল করে। টাঙ্গাইল ভেন্যুতে অংশগ্রহনকারী দলগুলো হল কুষ্টিয়া, বগুড়া, ফরিদপুর ও বরিশাল জেলা। খেলায় আম্পায়ার ছিলেন একরামুল হক ডিউক ও তমাল বিহারী দাস এবং স্কোরার উত্তম গৌড়।
এদিকে জামালপুর ভেন্যুতে ২৩ ফেব্রুয়ারি সোমবার টাঙ্গাইল জেলা ক্রিকেট দল মুখোমুখি হবে মাগুরা জেলা ক্রিকেট সাথে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নারায়নগঞ্জ জেলা ক্রিকেট দলের মুখোমুখি হবে এবং ২৮ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত টাঙ্গাইল জেলা কোচ ইসলাম খানের অধীনে ১৫ জন খেলোয়াড় হচ্ছে এবং ম্যানেজার দেওয়ান সাইফুল ইসলাম লিটন এবং মেন্টর অরিন্দম পাল লিটন।
বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের তারকা ক্রিকেটার টাঙ্গাইলের হুগড়ার রত্ন মেহেদী মারুফের অধিনায়কত্বে বাকী খেলোয়াড়বৃন্দ হলো জয়রাজ শেখ ইমন, ইমতিয়াজ আহমেদ, প্রিতম চাটার্জি, ফেরদৌস হোসেন লিমন, আলী অমর আবির,রাদিল মাহমুদ, মাহেদী হাসান, রুবেল মিয়া, রাকিবুল হাসান রাকিব, জহিরুল ইসলাম, অনিক হাসান এবং সদ্য শেষ হওয়া অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ব্যাটসম্যান রিফাত বেগ এবং দেবাশীষ সরকার দেবা।
আজকের খেলাঃ ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর জেলা বরিশাল জেলা (টাঙ্গাইল স্টেডিয়াম) এবং টাঙ্গাইল জেলা বনাম মাগুড়া জেলা(জামালপুর স্টেডিয়াম)










