টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র (হরিণ) প্রতীকের প্রার্থী ফরহাদ ইকবালের আখেরি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে পৌর উদ্যানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও হাত তুলে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, আমি কোনো দলের নয়, আমি সাধারণ মানুষের প্রার্থী। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে উন্নয়ন ও সৎ রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় তার সমর্থক ও নেতাকর্মীরা নানা স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। মিছিলে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।











