টাঙ্গাইলে স্কুল ছাত্র রাজ ইসলামকে তুলে নিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা রানা, মা রাবেয়া, স্থানীয় শওকত, শারমিন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সম্প্রতি ব্যক্তিগত আক্রোশে পুলিশ কনস্টেবল আরিফ ও তার ভাই লিহা শিক্ষার্থী রাজ ইসলামকে তুলে নিয়ে নির্যাতন করে। এতে রাজ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় আমরা দোষীদের বিচারের দাবি করছি।
প্রসঙ্গত বুধবার (৪ মার্চ) টাঙ্গাইলে পুলিশ সদস্য আরিফ এর ব্যক্তিগত আক্রোশে রাজ (১৭) নামের এক স্কুল পড়ুয়া নাবালক ছেলেকে থানার নাম বলে তুলে নিয়ে থানায় না নিয়ে হাত-পা বেঁধে রাতের অন্ধকারে বেধড়ক শারীরিক নির্যাতন করে। ঘটনা সূত্রে জানা যায়, এর আগে আরিফ নামের পুলিশ সদস্যের ভাইয়ের সাথে রাজ (১৭) নামের ছেলেটির জগড়া হয়। ঐ ঘটনার পর আরিফ নামের পুলিশ টাঙ্গাইল এস.পি পার্ক থেকে থানার নাম বলে রাজকে তুলে নিয়ে থানায় না নিয়ে এক নির্জন মাঠে নিয়ে হাত-পা বেধে দশ থেকে বার জন মিলে রাজকে বেধরক শারীরিক নির্যাতন করে।
এদিক দিয়ে রাজের পরিবার থানায় ও ডিবি অফিস সহ নানা জায়গায় খোঁজাখুঁজি করে রাজের কোন সন্ধান পায়না।
নির্যাতনের এক পর্যায়ে রাজ (১৭) অজ্ঞান হয়ে পরলে তাকে আবার এস.পি পার্কে নিয়ে এসে তার বাবার কাছে তুলে দেয়। এ বিষয়ে রাজের বাবা আইনগত ব্যবস্থা নিতে চাইলে রাজের বাবাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেবে বলে নানা ধরনের ভয়ভীতি দেখায়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের দুইদিন পার হয়ে যাওয়ার পরও আইন-শৃঙ্খলা বাহিনী কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় এ মানববন্ধন করেন।











