টাঙ্গাইলে ‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ’ স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জেলা প্রশাসক শরীফা হক বলেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, অফিস সহকারী মো: কামরুল হাসান (রনি), টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ ইসলাম খান, ক্রীড়া সংগঠক নির্মল ভৌমিকসহ বিভিন্ন বয়সের খেলোয়াড় ও অভিভাবকগন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি এক মিলনমেলায় পরিণত হয়।
পরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।











