২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুরতুবী আলিম মাদরাসা থেকে ৩৬ জন অংশ নিয়ে সবাই বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ২১ জন ট্যালেন্টপুল ও ১৬ জনসাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

এছাড়া এবতেদায়ীতে ২৯ জনের মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে ও বাকি ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। একই মাদরাসার সখীপুর শাখা থেকে ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
টাঙ্গাইল জেলায় সর্বোচ্চ সংখ্যক ৭৪ জন বৃত্তি পেয়ে কুরতুবী আলিম মাদরাসা জেলায় প্রথম স্থান অর্জন করেছে। এই অসাধারণ সাফল্য অর্জন করায় মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন কুরতুবী শিক্ষা পরিবারের চেয়ারম্যান হারুনুর রশীদ খান।










