বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (০৮ মার্চ) টাঙ্গাইলের কালিহাতি আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। কালিহাতী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষ্যে বিকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ মো: লুৎফর রহমান মতিন (এমপি) অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীদের অবহেলার কোন সুযোগ নেই।
তাদের শ্রমের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। নারীদের প্রতি সমবেদনা নয়, তাদের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করা আমাদের কর্তব্য। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা মহিলা কর্মকর্তা শিল্পী রাণী দে, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. জিনাত আলম, কৃষিবিদ এস এম খালিদ, নারীনেত্রী রহিমা আক্তার ।
আলোচনা সভা পরে উপজেলা চত্বরে শোভাযাত্রায় নারী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।











